গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে সম্মাননা নিয়েছেন খাগড়াছড়ির চম্পানন চাকমা
বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।
৫ অক্টোবর ২০২৬ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রাথমিক,মাধ্যমিক,মাদ্রাসা,কারিগরি,সাধারন বিশ্ববিদ্যালয়,প্রকৌশল বিশ্ববিদ্যালয়,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের দেশের সেরা ১০২ জন গুণী শিক্ষককে জাতীয় ভাবে গুণী শিক্ষক সম্মাননা দেয়া হয়।
ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান গুণী শিক্ষকদের সম্মাননা পদক,সম্মাননা সার্টিফিকেট,অভিনন্দন বার্তা সহ প্রাইজমানি চেক হাতে তুলে দেন।
জাতীয়ভাবে গুণী শিক্ষকদের তালিকায় স্থান পান মাধ্যমিক পর্যায়ে গুণী শিক্ষক হয়েছেন খাগড়াছড়ি জেলার মেধাবি ব্যক্তিত্ব ‘চম্পানন চাকমা’
। আলোকিত শিক্ষক।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের সেরা গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন।
এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
এতে আরোনঅতিথি হয়ে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন ,শিক্ষা মন্ত্রনালয়ের সচিব জনাব আব্দুল খালেক ,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সহ মন্ত্রনালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা।
‘সাক্ষাৎতে চম্পানন চাকমা বলেন আমার এ অর্জন শুধু আমার একার নয়।এটি আমার পরিবার,বাবা-মা,আত্বীয়-স্বজন,সহকর্মী,আমার শিক্ষাগুরু,শিক্ষা প্রতিষ্ঠান,আমার প্রিয় শিক্ষার্থী এবং সর্বোপরি সকল শিক্ষক সমাজ ও খাগড়াছড়িবাসীর,যাদের ভালোবাসা,সহযোগীতা ও অনুপ্রেরনার স্বীকৃতি।এটি আমার শিক্ষকতা জীবনের এক অত্যন্ত আনন্দঘন,গৌরবময় ও স্মরণীয় মুহুর্ত।
বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।
৬-১০-২৬
No tags found for this post.
মন্তব্য করুন