গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

​গোপালগঞ্জ প্রতিনিধি : জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সদস্য সচিব ( বর্তমান কমিটি) ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম এম. মনসুর আলীর গতকাল সোমবার ৫ ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । গোপালগঞ্জে বিএনপির দুঃসময়ের এই প্রবীণ নেতা শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন দলীয় নেতাকর্মীদের কাছে এক পরম অভিভাবক ও পথপ্রদর্শক।
গোপালগঞ্জে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতি বর্তমানের মতো বিস্তৃত ছিল না, তখন অত্যন্ত প্রতিকূল ও বৈরী রাজনৈতিক পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তিনি জেলায় জাতীয়তাবাদী রাজনীতির ভিত শক্ত করেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের প্রতি আন্তরিক ভালোবাসা গোপালগঞ্জের রাজনীতিতে তাঁকে সর্বজনশ্রদ্ধেয় আসনে অধিষ্ঠিত করেছে।
​রাজনৈতিক জীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রথম ভিপি, উলপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। দলের কঠিন ও দুঃসময়ে তাঁর ত্যাগ, সাহস ও দিকনির্দেশনা আজ গোপালগঞ্জের রাজনীতিতে স্মরণীয় হয়ে রয়েছে।
​মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন। তাঁর উত্তরসূরিদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র মো: মাহমুদ কবির আলী একজন সাংবাদিক (দৈনিক জবাবদিহির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি) । তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি। দ্বিতীয় পুত্র এম. মাহবুব আলী সোহেল গোপালগঞ্জ সদর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর এবং কনিষ্ঠ পুত্র মরহুম এম. মাসুদ আলী স্বপন ছিলেন উলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তাঁর পরিবারের সদস্যরা আজও তাঁর সততা, রাজনৈতিক আদর্শ ও সামাজিক মূল্যবোধের স্মৃতি বহন করে চলছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দেশবাসী ও রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকছড়ি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর

১

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

২

মাদক-চোরাচালান রুখতে বিশেষ টাস্কফোর্স!মৌলভীবাজারকে মাদকমুক্ত ও মডেল জেলা করার প্রত্যয় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

৩

দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

৪

খাগড়াছড়িতে মালবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক চালক নিহত

৫

জ্বালানি তেলের দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় কমেছে পাম্পে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

৬

খাগড়াছড়িতে শিক্ষা বৃত্তি ও নারীদের সেলাই মেশিন প্রদান

৭

খাগড়াছড়িতে উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৮

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

৯

কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১

১০

সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী টাকা

১১

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

১২

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

১৩

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

১৪

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

১৫

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

১৬

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

১৭

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

১৮

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

১৯

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

২০