বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

খাগড়াছড়িতে মালবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক চালক নিহত

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি মালবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। আলুটিলা সাপমারা এলাকায় রোববার সকালে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম চন্দন দত্ত। তিনি খাগড়াছড়ি পৌরসভার বসুন্ধরা এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
খাগড়াছড়ির আলুটিলায় নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ি খাদে, নিহত চালক
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খাগড়াছড়ি জেলা শহর থেকে মালামাল বোঝাই করে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার দিকে যাচ্ছিল জীপটি। পথে আলুটিলা সংলগ্ন সাপমারা এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গভীর খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক চন্দন দত্ত। তিনি খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার অমূল্য দত্তের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, চন্দন দত্ত আবুল খায়ের কোম্পানির স্থানীয় ডিলার এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিব সংকর দেব-র মালিকানাধীন গাড়িটি চালাতেন। মালামাল পরিবহনের সময় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর খাদ থেকে চালকের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর খাদ থেকে চালকের লাশটি উদ্ধার করা হয়েছে। মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল মুন্না জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকছড়ি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর

১

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

২

মাদক-চোরাচালান রুখতে বিশেষ টাস্কফোর্স!মৌলভীবাজারকে মাদকমুক্ত ও মডেল জেলা করার প্রত্যয় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

৩

দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

৪

খাগড়াছড়িতে মালবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক চালক নিহত

৫

জ্বালানি তেলের দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় কমেছে পাম্পে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

৬

খাগড়াছড়িতে শিক্ষা বৃত্তি ও নারীদের সেলাই মেশিন প্রদান

৭

খাগড়াছড়িতে উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৮

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

৯

কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১

১০

সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী টাকা

১১

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

১২

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

১৩

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

১৪

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

১৫

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

১৬

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

১৭

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

১৮

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

১৯

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

২০