নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৯ জন

জমজমাট আয়োজনে লালমোহন মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক  :  জাতিগঠনে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীর ভূমিকা শীর্ষক মূল্যবান আলোচনা সভা, কেক কাটা , ডিনার ও রকমারি আয়োজনের মধ্য দিয়ে ভোলা জেলার জনপ্রিয় গণমাধ্যম সংগঠন লালমোহন মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে লালমোহন পৌরশহরের ফুডপ্লেস চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুশো ব্যক্তির অংশগ্রহণে অনুষ্ঠিত আনন্দ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি, দৈনিক অমৃতালোকের সম্পাদক ও প্রকাশক এবং ভোলা দক্ষিণ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিন।

লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক কবি রিপন শানের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে অনুষ্ঠিত মহতি এই আনন্দ সমাবেশে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, ভোলা মিডিয়া ক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর ও জিটিভির জেলা প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- লালমোহন মিডিয়া ক্লাবের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মাসুদ, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তামীম সাদী মান্নান, লালমোহন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, লালমোহন মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জুয়েল, বদরপুর মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক মোঃ মিরাজ হোসেন, লালমোহন রোদসী কৃষ্টিসংসারের সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন মিয়া, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ, জাতীয় কবিতা পরিষদ ভোলার নির্বাহী সদস্য কবি সফিকুর রহমান সবুজ, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলা শাখার সভাপতি শাহীন কতুব প্রমুখ । অনুষ্ঠানটির প্রাণবন্ত সঞ্চালনা করেন লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজান হাওলাদার ।

আলোচনা সভা শেষে অতিথি ও ক্লাবের সদস্যরা কেক কেটে এবং প্রীতিপূর্ণ নৈশভোজের মাধ্যমে লালমোহন মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন ।
এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় । বদরপুর মহাবিদ্যালয়ের তরুণ প্রভাষক সঙ্গীতশিল্পী তুহিন বালা ও প্রভাষক সহদেব চন্দ্র দের গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় আনন্দ সমাবেশ ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিয়ানী উপজেলায় আসন্ন খ্রিষ্ট ধর্মীয় সভা সফল ও শান্তিপূর্ণভাবে আয়োজন সংক্রান্ত সমন্বয় সভা।

১

স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে প্রতিবাদের ঝড়

২

আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক থেকে বরিশাল বিভাগীয় দায়িত্বে আবু সাঈদ

৩

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৫

জমজমাট আয়োজনে লালমোহন মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৬

মানিকছড়ি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর

৭

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

৮

মাদক-চোরাচালান রুখতে বিশেষ টাস্কফোর্স!মৌলভীবাজারকে মাদকমুক্ত ও মডেল জেলা করার প্রত্যয় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

৯

দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

১০

খাগড়াছড়িতে মালবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক চালক নিহত

১১

জ্বালানি তেলের দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় কমেছে পাম্পে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

১২

খাগড়াছড়িতে শিক্ষা বৃত্তি ও নারীদের সেলাই মেশিন প্রদান

১৩

খাগড়াছড়িতে উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

১৫

কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১

১৬

সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী টাকা

১৭

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

১৮

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

১৯

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

২০