বিপ্লব তালুকদার খাগড়াছড়ির প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

মানিকছড়ি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর

মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত (Severe Acute Malnutrition-SAM) শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করতে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আয়োজিত এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা *ডা. জিনাত আলম*

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের *মেডিকেল অফিসার ডা. বিবেক দেব* প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন *মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ স্বপ্না আক্তার*, *জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা*, *মানিকছড়ি উপজেলার উপজেলা সমন্বয়কারী উসুইহ্লা মারমা*, *প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরা* সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম মানিকছড়ি উপজেলাবাসীর জন্য মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনার লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ প্রদান করায় *হেলেন কেলার ইন্টারন্যাশনাল* এবং *জাবারাং কল্যাণ সমিতি* কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের সহায়তা উপজেলার মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অপুষ্টিজনিত ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

তিনি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ হতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে হস্তান্তরকৃত উপকরণসমূহের যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান, যাতে সুবিধাভোগীরা দীর্ঘমেয়াদে এর সুফল পেতে পারে।

অনুষ্ঠান শেষে ডা. জিনাত আলম স্যাম ইউনিট পরিদর্শন করেন এবং সেখানে শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনার জন্য গৃহীত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ইউনিটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিশু অপুষ্টি প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকছড়ি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর

১

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

২

মাদক-চোরাচালান রুখতে বিশেষ টাস্কফোর্স!মৌলভীবাজারকে মাদকমুক্ত ও মডেল জেলা করার প্রত্যয় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

৩

দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

৪

খাগড়াছড়িতে মালবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক চালক নিহত

৫

জ্বালানি তেলের দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় কমেছে পাম্পে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

৬

খাগড়াছড়িতে শিক্ষা বৃত্তি ও নারীদের সেলাই মেশিন প্রদান

৭

খাগড়াছড়িতে উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৮

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

৯

কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১

১০

সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী টাকা

১১

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

১২

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

১৩

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

১৪

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

১৫

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

১৬

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

১৭

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

১৮

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

১৯

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

২০