নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৫৫ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ৩০০০

বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। সংসদীয় আসন সংখ্যা ৩০০ টি। গণতান্ত্রীক রাষ্ট্র ব্যবস্থার বাংলাদেশে বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিগত ১৫/১৭ বছর বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাহিরে ছিল কারণ বিগত আওয়ামী ফ্যাসিবাদ শাসন ব্যবস্থা তারা গণতন্ত্রের বাহিরে গিয়ে ৩টি নির্বাচনের মাধ্যমে বিএনপি কে ক্ষমতার/নির্বাচনের বাহিরে রেখেছে এবং বাংলাদেশের মানুষকেও ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। ফ্যাসিবাদী ১৫/১৭ বছরে এ দেশের সাধারণ জনগণ ও বিএনপি তথা সকলের উপর অমানবিক নির্যাাতন, হামলা, গুম, খুন ও মামলার মাধ্যমে সকল স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। এই হামলা, মামলা ও নির্যাতন সহ্য করে অনেকে টিকে ছিল শুধু বিএনপিকে ভালবাসে বলে। আমার মতো অনেকে এলাকা ছেড়ে আত্মগোপনে থেকেও বিএনপির সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করেছিল। নেত্রী পর্যায়ে অনেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এতে করে অনেকে গুম হয়েছেন। অনেকে ৫০০ অধিক মামলা নিয়েও রাজনৈতিক মাঠে ফ্যাসিষ্টের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম করে গেছেন। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গত বছর ৫ আগষ্ট ফ্যাসিষ্টের বিদায় হলে আবারও গনতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচনের সম্ভাবনা তৈরী হলে ০৩ নভেম্বর ২০২৫ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে। এই তালিকা প্রকাশ করার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলে আলোচনার মাধ্যমে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। এর আগে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দল থেকে নমিনেশন পাওয়ার জন্য কিছু শর্ত দিয়েছিল। আমি মনে করি সবার শর্ত অনুযায়ী সবাই যোগ্য কিন্তু নমিনেশন তো দিতে হবে ৩০০ জনকে। তার মধ্যে শরিক দলগুলোও রয়েছে। তাই সকলকে নমিনেশন দেয়া সম্ভব নয়। তাই আমি/আমরা মনে করি ৩০০ জনের বাহিরে আরো যে ২৭০০ জন থাকবেন সবাই নির্বাচনের মাঠে থেকে ধানের শীষকে নির্বাচিত করবেন। কারণ ধানের শীষ হেরে গেলে আমরা সবাই হেরে যাবো। শুধু আপনারা ২৭০০ জনের নমিনশনের কথা চিন্তা করলে হবে না। কারণ প্রতিটি আসনে ৩,৫০,০০০/ ৪,০০,০০০ ভোটার আছে। আমরা দল থেকে কিছু পাওয়ার জন্য না দলকে ভালবেসে সুন্দর জীবন ব্যবস্থা পরিচালনার জন্য বিএনপিকে নির্বাচিত করতে হবে। মনে রাখবেন ব্যক্তিকে নয় প্রতীককে নির্বাচিত করুন। আরো একটা বিষয় মনে রাখবেন সতন্ত্র থেকে নির্বাচন করলে কি হবে আগে অনেকে দেখেছেন। ধান প্রতীক না থাকলে আপনাকে অনেকে জিজ্ঞাসাও করবে না। তাই ব্যক্তি নয় প্রতীককে নির্বাচিত করুন। যে ২৭০০ জন নমিনেশন পাননি তারা নিজেকে আরো ভালভাবে যোগ্য কওে তুলুন। যেন পরের নির্বাচনে আপনি যোগ্যতার কারণে দল আপনাকে নমিনেশন দেয়। অনেকে চিন্তা করেন যারা নমিনেশন পেয়েছে তারা টাকার বিনিময়ে পেয়েছে যারা পাইনি টাকার কারণে পাইনি। যদি এই ৩০০ জনকে নমিনেশন দেয় তাহলে ঠিক একই কথা বলবে। নমিনেশন দিতে গিয়ে ২/১ টা ভুল সিলেকশন হতে পারে। এর বেশি কিছু নয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১

সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী টাকা

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

১০

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

১১

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

১২

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

১৩

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

১৪

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১৫

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

১৭

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১৮

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১৯

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

২০