আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি : ভোলা সদর থানার সামনে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। কেন্দ্রটিতে চিকিৎসক সংকট ও ঔষধ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম। এখানে দুইজন চিকিৎসকের পদ থাকলেও একজন চিকিৎসক ও নেই। ফলে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV)-এর মাধ্যমে কোন রকম স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।

গত ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভোলার সহকারি পরিচালক ডাঃ অচিন্ত কুমার ঘোষ। সেখানে গিয়ে তিনি দেখেন, গর্ভবতী মায়েদের সেবা কার্যক্রম চলমান রয়েছে। তবে শিশুদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ না থাকায় শিশু রোগীর উপস্থিতি ছিল না বললেই চলে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে মোট ৫০ জন মায়ের ডেলিভারি সেবা সম্পন্ন হয়েছে। এছাড়া সেপ্টেম্বর মাসে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৫০ জন মায়ের ডেলিভারি হয়েছে। অর্থাৎ গত তিন মাসে এ কেন্দ্রে মোট ১০০ জন মায়ের প্রসবসেবা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে জরুরি ভিত্তিতে দুইজন চিকিৎসক নিয়োগের পাশাপাশি একজন অ্যাম্বুলেন্স চালক প্রয়োজন। চিকিৎসক ও জনবল সংকটের কারণে সেবার পরিধি বাড়ানো সম্ভব হচ্ছে না। স্থানীয়দের কাছে প্রতিষ্ঠানটি এখনও অনেকটা পুরোনো নাম ‘রেডক্রস’ হিসেবেই পরিচিত। দীর্ঘদিন আগে নির্মিত ভবনটির বিভিন্ন অংশে সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, ভবনটি সংস্কারের পাশাপাশি নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনে পুরোনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হলে মা ও শিশুদের জন্য নিরাপদ ও উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত চিকিৎসক, প্রয়োজনীয় ঔষধ ও জনবল সংকটের সমাধান করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিকে আধুনিক ও পূর্ণাঙ্গ সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খাঁন বলেন, ভবনের অবস্থা খুবই জরাজীর্ণ ইতিমধ্যেই আমরা চাহিদা চেয়ে মন্ত্রণালয় পাঠিয়েছি। ঔষধের সংকট সারা বাংলাদেশে একই অবস্থা। চিকিৎসক সঙ্কটের বিষয় বলতে গিয়ে এই কর্মকর্তা বলেন, এখানে কেউ আসতে চায় না। যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ তাই কেউ এখানে পোস্টিং হয়ে আসলেও থাকতে চায় না। আমার জেলা অফিসেও আমি ছাড়া কোন কর্মকর্তা নেই।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিয়ানী উপজেলায় আসন্ন খ্রিষ্ট ধর্মীয় সভা সফল ও শান্তিপূর্ণভাবে আয়োজন সংক্রান্ত সমন্বয় সভা।

১

স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে প্রতিবাদের ঝড়

২

আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক থেকে বরিশাল বিভাগীয় দায়িত্বে আবু সাঈদ

৩

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৫

জমজমাট আয়োজনে লালমোহন মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৬

মানিকছড়ি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর

৭

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

৮

মাদক-চোরাচালান রুখতে বিশেষ টাস্কফোর্স!মৌলভীবাজারকে মাদকমুক্ত ও মডেল জেলা করার প্রত্যয় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

৯

দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

১০

খাগড়াছড়িতে মালবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক চালক নিহত

১১

জ্বালানি তেলের দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় কমেছে পাম্পে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

১২

খাগড়াছড়িতে শিক্ষা বৃত্তি ও নারীদের সেলাই মেশিন প্রদান

১৩

খাগড়াছড়িতে উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

১৫

কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১

১৬

সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী টাকা

১৭

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

১৮

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

১৯

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

২০