রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

রমজান আলী, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে মাঠপর্যায়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে জেলার বাকীছড়া এলাকায় বাস্তবায়িত কয়েকটি প্রকল্পের কাজ অনেকটাই সন্তোষজনক বলে জানিয়েছেন দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলার বাকীছড়া এলাকায় মাঠপর্যায়ে প্রকল্প পরিদর্শন ও তদন্ত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
দুদক সূত্রে জানা যায়, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে গভীর নলকূপ স্থাপন, জিএফএস এবং রেইন ওয়াটার হারভেস্টিংসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পায় দুদক। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
দুদক কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, “অভিযোগের ভিত্তিতে প্রথমে অফিসিয়াল কাগজপত্র যাচাই করা হয়েছে। এরপর মাঠপর্যায়ে এসে বাকীছড়া এলাকায় কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছি। আমরা যে কাজগুলো দেখেছি, সেগুলো অনেকটাই সন্তোষজনক মনে হয়েছে।”
তিনি আরও বলেন, চলতি অর্থবছরে বান্দরবানের অন্যান্য উপজেলাতেও এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে। সেসব প্রকল্পও পর্যায়ক্রমে যাচাই-বাছাই করা হবে। তদন্ত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করা হবে।
এ বিষয়ে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন, দুদক যে প্রকল্পগুলো নিয়ে তদন্ত করছে, সেগুলো মূলত ২০২৪-২৫ অর্থবছরের। ওই সময়ে বরাদ্দের অর্থ না থাকায় প্রকল্পগুলোর কাজ ২০২৫-২৬ অর্থবছরে সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় নিয়ম-কানুন অনুসরণ করা হয়েছে এবং দুদকের তদন্তে প্রকল্পগুলোর বাস্তব চিত্র উঠে আসবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১০

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১১

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

১২

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

১৩

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

১৪

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

১৫

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

১৬

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

১৭

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

১৮

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

১৯

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

২০