বিপ্লব তালুকদারখাগড়াছড়ি
৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

বিপ্লব তালুকদারখাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত শরণার্থী পুনর্বাসন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন-সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান পদে ডা. স্বপন কুমার চাকমাকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার ( ৫ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত চুক্তি অনুযায়ী গঠিত সংশ্লিষ্ট ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও পুনবার্সন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনবার্সন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান পদে খাগড়াছড়ি সদর এলাকার বাসিন্দা স্বপন কুমার চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. স্বপন কুমার চাকমার পিতা সুখময় চাকমা। তাঁর স্থায়ী ঠিকানা খাগড়াছড়ির পানছড়ি এলাকায়। তিনি ১৯৮০ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন । পেশা জীবনে তিনি একজন চিকিৎসক। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি সমাজসেবাও করে থাকেন।

তিনি ঢাকার ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে পিজিডিটি সম্পন্ন করেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের সঙ্গেও যুক্ত ছিলেন। ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছে তিনি।

নতুন দায়িত্বে ডা. স্বপন কুমার চাকমার মূল কাজ হবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আওতায় শরণার্থী পুনর্বাসন এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন-সংক্রান্ত কার্যক্রমে টাস্কফোর্সের নেতৃত্ব দেওয়া। প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির
বাস্তবায়ন প্রক্রিয়ায় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নতুন চেয়ারম্যান হিসেবে ডা. স্বপন কুমার চাকমার নিয়োগ সেই প্রক্রিয়ায় নতুন নেতৃত্বের সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে সম্মাননা নিয়েছেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

১

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

২

​আজ বিশ্ব শিক্ষক দিবস।

৩

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

৪

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

৫

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

৬

দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

৭

সিএইচটি সম্প্রীতি জোট সংগঠনের আড়ালে অবৈধ সিগারেট ব্যবসা করছেন থোয়াই চিং মং শাক।

৮

খাগড়াছড়ির গুইমারায় রামসু বাজারে সহিংসতায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ।

৯

টুঙ্গিপাড়ায় ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

১০

নেত্রকোনার পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন

১১

কাশিয়ানী উপজেলায় আসন্ন খ্রিষ্ট ধর্মীয় সভা সফল ও শান্তিপূর্ণভাবে আয়োজন সংক্রান্ত সমন্বয় সভা।

১২

স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে প্রতিবাদের ঝড়

১৩

আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক থেকে বরিশাল বিভাগীয় দায়িত্বে আবু সাঈদ

১৪

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

১৫

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৬

জমজমাট আয়োজনে লালমোহন মিডিয়া ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

মানিকছড়ি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর

১৮

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

১৯

মাদক-চোরাচালান রুখতে বিশেষ টাস্কফোর্স!মৌলভীবাজারকে মাদকমুক্ত ও মডেল জেলা করার প্রত্যয় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

২০