মিন্টু কান্তি নাথ রাজস্থলী
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৫ জন

রাজস্থলীতে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ।

মিন্টু কান্তি নাথ রাজস্থলী : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার সর্বস্বরের পক্ষ হতে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়েছে।

দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বাংলাদেশ পুলিশ রাজস্থলী থানার এর পক্ষে পরিদর্শক হাফিজ আহম্মদ এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এর পক্ষ হতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ সম্পাদক মঞো মারমা ,সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার,সহ সভাপতি ছকির আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে এদিন নানা সামাজিক সংগঠন এর পক্ষ হতে একুশের প্রথম প্রহরে রাজস্থলী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

অপরদিকে দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার । এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক সামাজিক, সাংবাদিক বৃন্দগন উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর শহীদ দিবস পালন উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপর চিত্র
অংকন , সুন্দর হাতের লেখার প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০