মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার
১৪ অক্টোবর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মৌলভীবাজার শহরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৯টি মামলায় মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) মৌলভীবাজার শহরের শমসেরনগর রোড ও সাইফুর রহমান সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি।

অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় ৩টি মামলায় ৩ হাজার টাকা এবং ৯২(১) ধারায় ৬টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৯টি মামলায় সর্বমোট ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মোঃ মহসীন, ট্রাফিক সার্জেন্ট কমলেশ এবং পুলিশের একটি দল।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সড়ক পরিবহন আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

১

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

২

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জাকারিয়া খান সিজার

৩

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

৪

খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

৫

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

৬

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

৭

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

৮

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

৯

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

১০

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

১১

সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১২

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

১৩

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

১৪

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৫

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৬

নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা

১৭

শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না অসহায় কন্যা সোনাবান

১৮

গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে সম্মাননা নিয়েছেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

১৯

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

২০