আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি
৮ অক্টোবর ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কর্মহীন হয়ে পড়া নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার চাঁদপুর ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মিন্টু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু উপস্থিত থেকে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন।

মা ইলিশ সংরক্ষণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে মাছ ধরতে না পারায় নিবন্ধিত জেলেদের সহায়তায় সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

এ কর্মসূচির আওতায় প্রতিটি তালিকাভুক্ত জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সরকারের ডাটাবেজে নিবন্ধিত ও কার্ডধারী জেলেরাই এ খাদ্য সহায়তার আওতাভুক্ত।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

২

নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা

৩

শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না অসহায় কন্যা সোনাবান

৪

গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে সম্মাননা নিয়েছেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

৫

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

৬

​আজ বিশ্ব শিক্ষক দিবস।

৭

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

৮

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

৯

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

১০

দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

১১

সিএইচটি সম্প্রীতি জোট সংগঠনের আড়ালে অবৈধ সিগারেট ব্যবসা করছেন থোয়াই চিং মং শাক।

১২

খাগড়াছড়ির গুইমারায় রামসু বাজারে সহিংসতায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ।

১৩

টুঙ্গিপাড়ায় ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

১৪

নেত্রকোনার পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন

১৫

কাশিয়ানী উপজেলায় আসন্ন খ্রিষ্ট ধর্মীয় সভা সফল ও শান্তিপূর্ণভাবে আয়োজন সংক্রান্ত সমন্বয় সভা।

১৬

স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে প্রতিবাদের ঝড়

১৭

আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক থেকে বরিশাল বিভাগীয় দায়িত্বে আবু সাঈদ

১৮

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

১৯

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০