ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
১৩ অক্টোবর ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮ জন

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত চিটা গুড়, ময়দা, চিনি ও ভুট্টার গুঁড়া দিয়ে অবৈধভাবে নকল ও ভেজাল আখের গুড় তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গত ১২ অক্টোবর দেওয়ানগঞ্জ থানাধীন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ গোয়ালকান্দা এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এই ভেজাল কারখানার সন্ধান পায় এবং ঘটনাস্থল থেকে তিন কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর ও দক্ষিণ গোয়ালকান্দা এলাকার মৃত তাহের আলীর ছেলে মোঃ সবুর (৪৫), মৃত কট্টু মন্ডলের ছেলে মোঃ মকবুল (৬০) এবং মোঃ ফুলচানের ছেলে মোঃ রবি আলম ওরফে রফিক (২৭)। এছাড়া অভিযানের সময় আরও ২-৩ জন অজ্ঞাতনামা আসামি দৌড়ে পালিয়ে যায়।
​পুলিশ সূত্রে জানা যায়, ডাংধরা ইউনিয়নের কুমাররেরচর বাজারে অবস্থানকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দক্ষিণ গোয়ালকান্দা গ্রামে আসামি সবুরের বাড়ির ভেতর অবৈধভাবে ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাইয়ে সকাল ৯:৫৫ ঘটিকায় এসআই আবদুল্লাহ আল মোমেন ও এসআই বিপ্লব হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৮-১০ জন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তিনজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের দেখানো মতে সকাল ১০:১৫ ঘটিকায় বসতবাড়ির উঠান থেকে মোট ৭৭,১৬০ টাকার ভেজাল গুড়সহ অন্যান্য মালামাল ও ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
​উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে তরল গুড় তৈরির একটি বড় স্টিলের কড়াই, দুটি মুগুর, একটি লোহার খুন্তি, কনটেইনারে থাকা ২০২ কেজি চিটা গুড়, ৬১ কেজি ময়দা, ৩০০ কেজি সাদা চিনি, সাতটি ক্যারেটে ২৮০টি গুড়ের বল (১৯৬ কেজি) এবং ১০ কেজি ভুট্টার গুঁড়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা অকপটে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এসব রাসায়নিক ও নিম্নমানের উপকরণ দিয়ে অবৈধভাবে ভেজাল আখের গুড় তৈরি করে স্থানীয় বাজারে ক্রয়-বিক্রি করে আসছিল।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ভেজাল গুড় তৈরির কাঁচামাল, প্রস্তুতকৃত ভেজাল গুড় ও সরঞ্জামসহ তিনজনকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় খাদ্য ভেজালকরণের অপরাধে ১৯৭৪ সালের দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের ২৫সি(১)(এ) ধারায় আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

১

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

২

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

৩

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

৪

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

৫

সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

৬

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

৭

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

৮

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৯

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১০

নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা

১১

শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না অসহায় কন্যা সোনাবান

১২

গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে সম্মাননা নিয়েছেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

১৩

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

১৪

​আজ বিশ্ব শিক্ষক দিবস।

১৫

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

১৬

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

১৭

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

১৮

দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

১৯

সিএইচটি সম্প্রীতি জোট সংগঠনের আড়ালে অবৈধ সিগারেট ব্যবসা করছেন থোয়াই চিং মং শাক।

২০