টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
৭ অগাস্ট ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৮ জন

পাট ঘরে, এখন ধান চাষে ব্যস্ত টুঙ্গিপাড়ার কৃষক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : পাট কাটার মৌসুম শেষ হতেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কৃষকদের ব্যস্ততা এখন আমন ধানের আবাদ ঘিরে। উপজেলার বিভিন্ন গ্রামের মাঠজুড়ে চলছে জমি প্রস্তুত, চারা রোপণ, আগাছা পরিষ্কার ও সেচের কাজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই সময় কাটাচ্ছেন কৃষকরা। ভালো ফলনের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পাট ঘরে তোলার পর কৃষকরা দ্রুত জমি প্রস্তুত করে আমনের চারা রোপণে নেমেছেন। কোথাও শেষ পর্যায়ের রোপণ চলছে, আবার কোথাও পরিচর্যার কাজ চলছে পুরোদমে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাত থাকায় কৃষকদের মধ্যে ভালো ফলনের আশাবাদ দেখা দিয়েছে।

উপজেলার একাধিক কৃষক জানান, পাট বিক্রি করে যে অর্থ পেয়েছেন, তার একটি অংশ দিয়ে ধান চাষের খরচ মেটাচ্ছেন। তবে সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। তারপরও সংসারের খাদ্য নিরাপত্তা ও ভালো ফলনের আশায় তারা চাষাবাদ চালিয়ে যাচ্ছেন।

টুঙ্গিপাড়া উপজেলার এক কৃষক মো. নুর ইসলাম শেখ বলেন,
“পাটের কাজ শেষ করে এখন পুরো সময় ধানের জমিতে দিচ্ছি। নিয়মিত বৃষ্টি হওয়ায় চারা ভালোভাবে বেড়ে উঠছে। যদি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে এবার ভালো ফলনের আশা করছি।”

আরেক কৃষক মাধব বৈরাগী বলেন,
“ধান চাষে খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। সার, ওষুধ ও শ্রমিকের মজুরি বেশি। তারপরও ধান চাষ ছাড়া আমাদের বিকল্প নেই। সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা পেলে কৃষকরা আরও উপকৃত হবেন।”

স্থানীয় কৃষকদের মতে, সময়মতো সার ও সেচ নিশ্চিত করা গেলে এবং রোগবালাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে চলতি মৌসুমে আমনের ভালো উৎপাদন পাওয়া যাবে।

কৃষি বিভাগের কর্মকর্তারা মো: রাকিবুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন ধানের আবাদ এগিয়ে চলছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি রোগবালাই দমন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে টুঙ্গিপাড়ায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সেই আশাতেই এখন মাঠে ঘাম ঝরাচ্ছেন উপজেলার হাজারো কৃষক।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় কমেছে পাম্পে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

১

খাগড়াছড়িতে শিক্ষা বৃত্তি ও নারীদের সেলাই মেশিন প্রদান

২

খাগড়াছড়িতে উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৩

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

৪

কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১

৫

সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী টাকা

৬

১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?

৭

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

৮

বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক

৯

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

১০

খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রমে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম তালনবমী তিথি মহোৎসব উদযাপিত

১১

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চৌধুরী স্থায়ী বহিষ্কার ‎

১২

সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

১৩

গোপালগঞ্জে রেলওয়ের লিজকৃত জমিতে দুষ্কৃতকারীদের তাণ্ডব, রাতের আঁধারে কেটে ফেলা হলো কলাগাছ ও সবজি

১৪

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

১৫

ভোলা বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রী দুই কন্যা সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ।

১৬

ভোলা চরফ্যাশনে একাদিক মাদক মামলার আসামী স্বামী ও স্ত্রী পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ৫০ হাজার টাকাসহ গ্রেফতার।

১৭

মুকসুদপুরে সমবায় সমিতির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, আদালতে মামলা

১৮

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৯

নতুন দায়িত্বে খাগড়াছড়ির এমপি ওয়াদুদ ভূইয়া

২০