আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি : ভোলা সরকারি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি আয়োজন করতে চায় ছাত্রশিবিরের কলেজ শাখা। অন্যদিকে, একই দিনে একই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ছাত্রদলের কলেজ শাখা। দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে আগামী ১৪ ও ১৫ অক্টোবর কলেজ ক্যাম্পাসে সব সংগঠনের পূর্বঘোষিত কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফীলের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৪ ও ১৫ অক্টোবর ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের পূর্বঘোষিত আনুষ্ঠানিক কার্যক্রম করা যাবে না। এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ।

ছাত্রশিবিরের নেতাদের দাবি, তাদের পূর্বনির্ধারিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান বাধাগ্রস্ত করতে একই দিনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে ছাত্রদল।

কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমিন বলেন, শিক্ষার্থীদের বরণ করে নিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের অনুমতি চেয়ে এক মাস আগেই কলেজ প্রশাসনের কাছে আবেদন করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর লিখিত অনুমোদনও দেওয়া হয়। অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগেই গত ১০ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানের প্রচারণাও শুরু করা হয়েছে।

আল-আমিনের দাবি, তাঁদের অনুষ্ঠানের প্রচার শুরুর চার ঘণ্টা পর ছাত্রদল টুর্নামেন্ট আয়োজনের ব্যানার তৈরি করে। তবে এ কর্মসূচির জন্য ছাত্রদলের লিখিত অনুমোদন নেই। কলেজ প্রশাসন দুই সংগঠনকেই অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁরা এখনো পূর্বনির্ধারিত অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তে অনড়।

অন্যদিকে, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি বলেন, শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও মানসিক বিকাশের লক্ষ্যে কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে খেলার আয়োজন করা হয়েছে। দল গঠনসহ প্রস্তুতির প্রায় সব কাজ শেষ। এখন পর্যন্ত খেলা আয়োজনের সিদ্ধান্ত রয়েছে।

তবে এ কর্মসূচির জন্য কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমোদন নেওয়া হয়নি বলে জানান তিনি। আরাফাত ইসলাম ইফতি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিটি তাঁদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে জেলা ছাত্রদল ও জেলা বিএনপির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে আজ দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফীল বলেন, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, ১৪ ও ১৫ অক্টোবর কোনো দলই কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবে না।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, একই মাঠে দুটি ছাত্রসংগঠনের কর্মসূচি ঘিরে উত্তেজনার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে কলেজ কর্তৃপক্ষ উভয় সংগঠনের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে কোনো সংগঠনই ওই দিন ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবে না।

ওসি আরও বলেন, এ বিষয়ে দুই সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং একই দিনে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান না করার জন্য তাঁদের বলা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

১

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

২

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

৩

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

৪

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

৫

সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

৬

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

৭

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

৮

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৯

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১০

নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা

১১

শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না অসহায় কন্যা সোনাবান

১২

গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে সম্মাননা নিয়েছেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

১৩

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

১৪

​আজ বিশ্ব শিক্ষক দিবস।

১৫

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

১৬

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

১৭

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

১৮

দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

১৯

সিএইচটি সম্প্রীতি জোট সংগঠনের আড়ালে অবৈধ সিগারেট ব্যবসা করছেন থোয়াই চিং মং শাক।

২০