ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ, জামালপুর
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭০ জন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন, মিল্লাত

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ, জামালপুর : জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে বিজয়ী বিএনপি নেতা এম. রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এক লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হন।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকারী মিল্লাত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাজমুল হক সাঈদী-কে বড় ব্যবধানে পরাজিত করেন। জামায়াতে ইসলামী বাংলাদেশের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী পান ৯৬ হাজার ৭৮৩ ভোট।

জামালপুর-১ আসনটি দেওয়ানগঞ্জ উপজেলা ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ২০২৬ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৮৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার: ২ লাখ ১৪ হাজার ১০৪ জন, নারী ভোটার: ২ লাখ ১৪ হাজার ৭৬৯ জন,হিজড়া ভোটার: ২ জন।

উপজেলা ভিত্তিক প্রাপ্ত ভোটের হিসাবে, বকশীগঞ্জ উপজেলা থেকে মিল্লাত পান ৫৯ হাজার ৩৭৯ ভোট, দেওয়ানগঞ্জ উপজেলা থেকে পান ১ লাখ ১৩ হাজার ১৮৯ ভোট, দুই উপজেলা মিলিয়ে মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় এক লাখ ৭৩ হাজার ৬৫৬।

সরকারের পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন হিসেবে শপথ গ্রহণ করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামালপুর–১ আসনে এই ফলাফল বিএনপির সাংগঠনিক শক্তির প্রতিফলন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

১

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

২

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জাকারিয়া খান সিজার

৩

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

৪

খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

৫

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

৬

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

৭

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

৮

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

৯

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

১০

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

১১

সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১২

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

১৩

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

১৪

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৫

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৬

নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা

১৭

শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না অসহায় কন্যা সোনাবান

১৮

গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে সম্মাননা নিয়েছেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

১৯

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

২০