চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিভাবক প্রতিনিধি ও সভাপতি আব্দুল আওয়াল কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত আলী সেলিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক, সিরাজ জমাদার, যুবদলের গাজীপুর ইউনিয়ন শাখার নেতা সাইফুল ইসলাম মুন্সি, তাহির জমাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
প্রধান অতিথির বক্তব্যে শোয়াইব আহমেদ খান বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থা এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার প্রসারে মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, “আমার শ্বশুর মরহুম এডভোকেট আবুল খায়ের সাহেবের নামে এই মেধাবৃত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করুন। দেখবেন, শিক্ষার বিস্তারে পুরো এলাকা এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও সম্মাননা সনদ প্রদান করা হয়।এবং অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আশ্বাস দিয়ে বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে অচিরেই মাদ্রাসার ভবন নির্মাণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মেধাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

১

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

২

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জাকারিয়া খান সিজার

৩

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

৪

খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

৫

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

৬

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

৭

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

৮

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

৯

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

১০

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

১১

সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১২

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

১৩

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

১৪

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৫

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৬

নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা

১৭

শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না অসহায় কন্যা সোনাবান

১৮

গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে সম্মাননা নিয়েছেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

১৯

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

২০