ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: দেওয়ানগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ই আগস্ট ২০২৬ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় দেওয়ানগঞ্জ প্রেসক্লাব এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন মাঠে শান্তিপূর্ণভাবে এই সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টা থেকে আরম্ভ হয়ে মুক্ত আলোচনার মাধ্যমে বিকেল সাড়ে তিনটায় আলোচনা সভার পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সভাপতির শুভেচ্ছা বক্তব্য, উন্মুক্ত আলোচনা ও মধ্যাহ্নভোজের পর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপজেলায় কর্মরত ৬০ জন গণমাধ্যম কর্মীর উপস্থিতিতে ভিন্ন ভিন্ন আলোচনায় সভা টি প্রাণবন্ত হয়ে উঠে।
সাধারণ সভায় দেওয়ানগঞ্জ ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলু এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান সাজু।
আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা খাদেমুল ইসলাম,উপদেষ্টা মদন মোহন ঘোষ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, সিনিয়র সহ-সভাপতি তারেক মাহমুদ সহ সম্পাদক মন্ডলীর সদস্য ও কার্যকরী ও সাধারণ সদস্য গণ।
সভাপতির বক্তব্যে আতিকুর রহমান সাজু বলেন, দেওয়ানগঞ্জের উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক, শুধুমাত্র দেওয়ানগঞ্জ উপজেলার উন্নয়নের স্বার্থে আমরা একতাবদ্ধ হয়েছি, এই উন্নয়নমূলক কোন কাজের বিরুদ্ধে কোন অপশক্তি ক্ষতি সাধন করতে চাইলে আমরা তা সম্মিলিতভাবে রুখে দিবো এবং তথ্যপ্রমাণ সাপেক্ষে সকল প্রকার সংবাদ প্রকাশ করার জন্য তিনি সকল সাংবাদিকদের নির্দেশ প্রদান করেন।
No tags found for this post.
মন্তব্য করুন