সাগর আহমেদ জজ,, (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ে স্টেশন সংলগ্ন ‘মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসা’র জমি দখল এবং গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তি মো. আনোয়ারুল ইসলাম আনান।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি স্টেশন বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ মো. আবদুর রাশিদ ও কয়েকজন ব্যক্তি মাদ্রাসার জমিতে গড়ে ওঠা তিনটি দোকানঘর ভেঙে তা দখলে নেওয়ার চেষ্টা চালান। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর ওই বিতর্কিত জমি থেকে দুটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী আনোয়ারুল ইসলাম আনান বলেন, “মাদ্রাসার জমি দখল ও গাছ কেটে নেওয়ার পুরো বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি ।”
তবে এসব অভিযোগ অস্বীকার করে রেলওয়ে স্টেশন জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ মো. আবদুর রাশিদ বলেন, “তিনি ব্যক্তিগতভাবে কোনো গাছ কাটেননি। দেয়াল নির্মাণের সময় মিস্ত্রিরা কাজের সুবিধার্থে নিজ উদ্যোগে গাছ কেটেছেন। আর জমির বিষয়টি মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসাটি শুরু থেকেই মসজিদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। ফলে মসজিদের পক্ষ থেকে নতুন স্থাপনা নির্মাণ করা হচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির সভাপতি শফিকুল ইসলাম এ বিষয়ে কিছুই জানেন না। তবে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
No tags found for this post.
মন্তব্য করুন