মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার
১০ অগাস্ট ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৪ জন

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার : সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, কল্যাণ ও মর্যাদা রক্ষার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (জে.পি.ডব্লিউ.এফ)-এর কলারোয়া উপজেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সময় বেলার কলারোয়া উপজেলা প্রতিনিধি মোঃ আকবর আলীকে সভাপতি এবং দৈনিক আওয়ার নিউজের স্টাফ রিপোর্টার মোঃ হুমায়ুন কবীর (কাজল)কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুজ্জামান, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজির হোসেন, দপ্তর সম্পাদক শেখ মাহমুদুল হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মোঃ তাফহিমুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হোসেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিব হাসান, আইন বিষয়ক সম্পাদক হাসান ইকবাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোঃ তারেক আজিজ এবং সদস্য হিসেবে মোঃ সেলিম হোসেন ও মোঃ আহসান উল্লাহকে রাখা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সঙ্গে যুক্ত। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, নির্যাতন-হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ আকবর আলী বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম-দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে কথা বলেন। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হয়রানি বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর (কাজল) বলেন, সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে সংগঠনটি ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির সদস্যরা কলারোয়ার সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত নিরাপত্তা ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

১

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

২

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জাকারিয়া খান সিজার

৩

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

৪

খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

৫

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

৬

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

৭

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

৮

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

৯

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

১০

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

১১

সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১২

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

১৩

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

১৪

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৫

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৬

নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা

১৭

শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না অসহায় কন্যা সোনাবান

১৮

গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে সম্মাননা নিয়েছেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

১৯

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

২০