মোঃ আল আমিন স্টাফ রিপোর্টার (মাগুরা)
৯ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৯ জন

মহম্মদপুরে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, ফরিদপুর-মাগুরাসহ বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি।

মোঃ আল আমিন স্টাফ রিপোর্টার (মাগুরা) : মাগুরার মহম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ রিপন ফকির (২৮) নামে এক পেশাদার ডাকাত ও অস্ত্রধারী অপরাধীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত গভীর রাতে মহম্মদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন ফকির ফরিদপুর জেলার সালথা উপজেলার বাংকরাইল (বারইখোলা) গ্রামের মোঃ কেরামত ফকিরের ছেলে। বুধবার (৮ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মহম্মদপুর থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-৪, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারা) তদন্তের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল হোসেন তদন্তের অংশ হিসেবে মহম্মদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রিপন ফকিরকে গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ জানতে পারে, রিপন ফকির একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ফরিদপুর, বোয়ালমারী ও মাগুরার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ফরিদপুর কোতোয়ালি, সালথা এবং মাগুরার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে এবং কয়েকটি মামলা এখনও তদন্তাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও মামলার তথ্য যাচাই করা হচ্ছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামিম আহমেদ বলেন, “গ্রেপ্তারকৃত রিপন ফকির একজন পেশাদার ডাকাত। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

১

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

২

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জাকারিয়া খান সিজার

৩

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

৪

খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

৫

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

৬

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

৭

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

৮

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

৯

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

১০

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

১১

সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১২

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

১৩

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

১৪

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৫

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৬

নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা

১৭

শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না অসহায় কন্যা সোনাবান

১৮

গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে সম্মাননা নিয়েছেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

১৯

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

২০