কোটালীপাড়ায় মহাসড়কে ছোট বড় খানাখন্দ, ভোগান্তিতে হাজারো মানুষ
৮ জুলাই ২০২৫, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৩০ জন

কোটালীপাড়ায় মহাসড়কে ছোট বড় খানাখন্দ, ভোগান্তিতে হাজারো মানুষ

কোটালীপাড়ায় মহাসড়কে ছোট বড় খানাখন্দ, ভোগান্তিতে হাজারো মানুষ গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের কোটালীপাড়া উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় ভেঙে পড়া সড়ক ও অসংখ্য খানাখন্দে জনদুর্ভোগ চরমে উঠেছে। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন শত শত যাত্রী ও পথচারী।

এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন পায়রা বন্দর, মংলা বন্দর এবং বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত করে হাজারো যানবাহন। অথচ সড়কের পশ্চিমপাড় অংশে বড় গর্ত ও ভাঙাচোরা রাস্তায় ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল উল্টে পড়ে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে।

স্কুল শিক্ষার্থীরাও ঝুঁকিতে
উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী প্রতিদিন এই ভাঙা রাস্তায় যাতায়াত করছে।
কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান বলেন,
“প্রতিদিন চোখের সামনে একাধিক দুর্ঘটনা দেখি। শিক্ষার্থীদের জন্য এটা খুবই ভয়ংকর। দীর্ঘদিনেও সংস্কার হচ্ছে না।”

ভ্যানচালক জামির মোল্লা বলেন,
“রাস্তায় যতবার চালাই, ততবার ভয়ে থাকি। একেকবার মনে হয়—আজ বুঝি আর ফিরতে পারবো না। দ্রুত মেরামত দরকার।”

স্থানীয় পরিবহন শ্রমিক আলম মিয়া বলেন,
“পশ্চিমপাড় অংশে সড়কের অর্ধেকটাই গর্ত। বর্ষায় এটা আরও বিপজ্জনক হয়ে ওঠে।”

এ বিষয়ে কোটালীপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন,
“সড়ক ও জনপথ বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।”

তবে এ বিষয়ে জানতে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১০

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১১

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১২

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৩

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৪

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৫

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৬

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১৭

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

১৮

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৯

গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে আলোচনা সভা।

২০