shoaib 24
১৫ অগাস্ট ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৯ জন

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল
বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাহুৎকাঠী বন্দরে সরকারি খাসজমি দখলের অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে।

উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় দখলের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ওই জমিটি দীর্ঘদিন স্থানীয় এক ব্যবসায়ী লিজ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পরে ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্যায় ক্ষতিগ্রস্ত হলে ওই জমি ইউপি সদস্য নার্গিস বেগম নিজের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ ওঠে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ আগস্ট বিকেলে সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করে রাতের আদারে আবার দখল।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই ওই জমিতে আবার দখল প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। এ ঘটনায় একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ ওঠায় এলাকায় সমালোচনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য নার্গিস বেগম বলেন, এই জমিটি আমাদের পৈত্রিক জমি। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। প্রশাসন তাদের ক্ষমতাবলে আমাদের দোকানঘর উচ্ছেদ করেছে।

সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, সরকারি খাসজমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বা পুনরায় দখলের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে সরকারি জমির প্রকৃত মালিকানা ও দখল পরিস্থিতি যাচাই এবং পুনরায় দখল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদের দেয়াল

১

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু

২

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

৩

পূজাকে ঘিরে আকর্ষণের কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মন্দিরে খাগড়াছড়িতে আজ ষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার

৪

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

৫

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

৬

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

৭

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জাকারিয়া খান সিজার

৮

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

৯

খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

১০

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

১১

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

১২

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

১৩

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

১৪

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

১৫

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

১৬

সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১৭

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

১৮

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

১৯

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০