খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া এলাকার করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ার দুর্গম এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে গভীর নলকূপ ও সাবমারসিবল মটর স্থাপন করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি)।
২২ জুন (সোমবার) সকালে দীঘিনালা জোনের সার্বিক সহায়তায় স্থাপিত এই গভীর নলকূপের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার ১০৫টি পরিবারের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন কমান্ডার (৪-ইবি) লে. কর্ণেল আল-আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এ উদ্যোগের জন্য দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
No tags found for this post.
মন্তব্য করুন