বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
২০ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : খাগড়াছড়ি, ২০ জুন ২০২৬: খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি সাবজোন কর্তৃক পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকায় কৃষি খামারিদের জন্য হাতে-কলমে বিভিন্ন ধরনের কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পানছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণাঙ্কর-এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় কৃষকদের জৈব সার উৎপাদনের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণটি দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অংশগ্রহণকারীদের কম্পোস্ট সার তৈরিতে প্রয়োজনীয় উপকরণ—গবাদি পশুর গোবর, শুকনো পাতা, খড় ও ফসলের অবশিষ্টাংশ, রান্নাঘরের সবজি ও ফলের খোসা, কাঠের গুঁড়া, মাটি, পানি, ইউরিয়া ও টিএসপি—সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। দ্বিতীয় ধাপে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে কম্পোস্ট সার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া প্রদর্শন ও অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়।
এ কর্মশালায় পানছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চৌধুরীপাড়া, ইটাখোলা ও পাইলট ফার্ম এলাকার প্রায় ৬৫ থেকে ৭০ জন নারী-পুরুষ কৃষি খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা সহজেই গৃহস্থালির জৈব বর্জ্য ব্যবহার করে নিজস্ব প্রয়োজনীয় কম্পোস্ট সার উৎপাদন করতে পারবেন। এতে একদিকে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে উৎপাদন খরচ হ্রাস পেয়ে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।
খাগড়াছড়ি জোন সূত্রে জানা যায়, এ ধরনের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পর্যায়ক্রমে জোনের আওতাধীন প্রতিটি পাড়ায় আয়োজন করা হবে। এর ফলে স্থানীয় কৃষক, আঙিনা বাগানচাষি এবং বিভিন্ন ফসল উৎপাদনকারী পরিবার সরাসরি উপকৃত হবে। পাশাপাশি গৃহস্থালির জৈব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীঘিনালার দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগে গভীর নলকূপ স্থাপন

বাবার স্মৃতি, এক জীবন্ত ইতিহাস! এক গণমাধ্যম কর্মীর খোলা চিঠি

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টুঙ্গিপাড়ায় ঋণের চাপে প্রধান শিক্ষকের আত্মহত্যা, ঝুলন্ত মরাদেহ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড

লালমোহনে ২০ গ্রাম গাজাসহ আটক ০১, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক

ভোলায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

জনগণের দোড়গোড়ায় সেবা: জেলা পরিষদের উন্নয়নে অনন্য নজির অধ্যাপক থানজামা লুসাইয়ের

১০

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কে

১১

তথ্য গোপন, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দূর্নীতির অভিযোগে বিতর্কে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

১২

খাগড়াছড়ি সদর শালবন গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিক্ষিকার মৃত্যু

১৩

পবিপ্রবি’র নবনিযুক্ত মাননীয় উপাচার্যের সাথে কৃষি অনুষদের শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৪

খাগড়াছড়িতে দুটি অস্থায়ী অপারেশনাল বেস (টিওবি) স্থাপন করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

১৫

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

১৬

মাগুরা মহম্মদপুর পিএফএস কংগ্রেস উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণ অনুষ্ঠিত।

১৭

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১৮

কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

১৯

২০