মোঃ আল আমিন স্টাফ রিপোর্টার : মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস এবং উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ৬০ লাখ টাকার ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৩ জুন ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং সমবায় বিভাগের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপজেলার কৃষক, সমবায় সদস্য জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা পিজুস রায় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার মাঠভিত্তিক প্রশিক্ষণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই করা সম্ভব পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম কৃষকদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কৃষিই দেশের অর্থনীতির মূল ভিত্তি এবং কৃষকদের উন্নয়নের মধ্য দিয়েই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি কার্যক্রমে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে সমবায় বিভাগের আওতায় বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের প্রত্যেককে ১ লাখ ৬০ হাজার টাকা করে মোট ১ কোটি ৬০ লাখ টাকার ঋণ প্রদান করা হয় উপকারভোগীরা জানান এই অর্থ দুগ্ধ উৎপাদন ও কৃষিভিত্তিক আয় বৃদ্ধিতে সহায়ক হবে শেষে কৃষকদের মাঝে ভর্তুকি হিসেবে সার বীজ ও চারা বিতরণ করা হয় এবং কৃষির টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন এ সময় উপস্থিত অতিথি ও কর্মকর্তারা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন পরে কৃষির টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
No tags found for this post.
মন্তব্য করুন