পবিপ্রবি প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৬ জন

পবিপ্রবি’র নবনিযুক্ত মাননীয় উপাচার্যের সাথে কৃষি অনুষদের শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সাথে কৃষি অনুষদের শিক্ষকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন (রবিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু হয়।

কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. জহুরুল হকের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এন্টোমলজি বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. হামিদুর রহমান।

এছাড়াও বক্তব্য প্রদান করেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মোহসীন হোসেন খান, ওসানোগ্রাফি অনুষদের ডিন ড. এবিএম সাইফুল ইসলাম, সাবেক উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের সিনিয়র প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী আকন্দ, কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন, কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ, স্ট্যাটিস্টিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মেহেদী হাসান, হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জুয়েল হাওলাদার, প্ল্যান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রুবেল মাহমুদ এবং সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. কামাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন— “বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে হবে। কৃষি অনুষদ দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষকবৃন্দের আন্তরিকতা, সৃজনশীল চিন্তা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের কেন্দ্রে রূপান্তর করা সম্ভব।”

তিনি আরও বলেন— “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে প্রশাসন সর্বদা শিক্ষক সমাজের গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দেবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলে একটি আধুনিক, উদ্ভাবনী ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাই।”

সভাপতির বক্তব্যে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. জহুরুল হক নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন— “কৃষি অনুষদের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সর্বদা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবেন।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়ি সদর শালবন গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিক্ষিকার মৃত্যু

পবিপ্রবি’র নবনিযুক্ত মাননীয় উপাচার্যের সাথে কৃষি অনুষদের শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

খাগড়াছড়িতে দুটি অস্থায়ী অপারেশনাল বেস (টিওবি) স্থাপন করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

মাগুরা মহম্মদপুর পিএফএস কংগ্রেস উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণ অনুষ্ঠিত।

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

পবিপ্রবিতে জিয়া পরিষদের চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ, কর্মকর্তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস

ভোলায় বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১০

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

১১

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদতাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

১২

পবিপ্রবির শিক্ষার্থীদের কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

১৩

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

১৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

১৫

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

১৬

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

১৭

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

১৮

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

১৯

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

২০