আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩০ জন

ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড ও ভ্যাট বিভাগ।

রবিবার (১৯ এপ্রিল) সকালে এক যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১১টায় কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ভোলা সদর থানাধীন চক বাজার এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকার দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব সিগারেটের বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৩২ হাজার টাকা।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব নকল সিগারেট অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। জব্দকৃত সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের উদ্যোগে উলুছড়ি আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ

নেত্রকোনার মদনে হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মানববন্ধন,

রাঙ্গামাটি বাঙ্গালহালিয়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত।

রাজস্থলীতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

টুঙ্গিপাড়ায় রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের ঘোষণা

শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

পবিপ্রবিতে শহীদ জিয়াউর রহমান হল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কোটালীপাড়ায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

১০

ঝড়ে ছিঁড়েছে তার, প্রতিবেশীর বাধায় ৪০ দিন বিদ্যুৎহীন তজুমদ্দিনের ২০ পরিবার!

১১

বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল-হিকমা রেসিডেন্সিয়াল মাদরাসার সাফল্য

১২

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ্ছে মরদেহ!

১৪

জয়পুরহাটে পাঁচবিবিতে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৫

খাগড়াছড়ি রেড ক্রিসেন্টর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে জরুরি ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ

১৬

মৎস্যসম্পদ রক্ষায় টুঙ্গিপাড়ায় অভিযান, ১২ লাখ টাকার রেনু পোনা উদ্ধার ও অবমুক্ত।

১৭

পূর্বধলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদের ছেলে ইশতিয়াক

১৮

খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

১৯

সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক সেনাবাহিনী ও পুলিশের স্কটে নিরাপদে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির পথে।

২০