বিপ্লব তালুকদার স্টাফ রিপোর্টার
১৪ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৫ জন

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : খাগড়াছড়িতে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। দ্বিতীয়বারের মতো সরকারি উচ্চ বিদ্যালয়ের বটতলায় নববর্ষ উদযাপন করা হয়েছে ।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে পৌর টাউন হল প্রাঙ্গণে এসে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর উদ্বোধন করা হয় লোকজ মেলার।
এদিকে, দ্বিতীয়বারের মতো সরকারি উচ্চ বিদ্যালয়ের বটতলায় নববর্ষ উদযাপিত হয়েছে।
সকালে খাগড়াছড়ি চেঙ্গীস্কয়ার থেকে নববর্ষের শোভাযাত্রাটি শুরু হয়ে সরকারি উচ্চ বিদ্যালয়র মাঠে এসে শেষ হয়।

সার্বজনীন পহেলা বৈশাখ উদযাপন কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয়। বটমূলে জাতীয় সঙ্গীত ও এসো এসো বৈশাখ গান দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। চলে লোকজ সংস্কৃতি, বাউল, জারি, সারি ভাটিয়ালি গানের অনুষ্ঠান।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ও খাগড়াছড়ি রিজিয়নে রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ি জেলা বিএনপি প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীতি।

নববর্ষের এদিনে পাহাড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা সকলের। পাহাড়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ধরে রাখতে সকলকে এগিয়ে আসার আহবান বক্তাদের।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

১

ফেক নিউজ ও এআই ছবিতে বিভ্রান্তি: না বুঝে শেয়ার করে বিপাকে সাধারণ মানুষ,

২

আজ থেকে শুরু হচ্ছে খাগড়াছড়িতে”ঐতিহ্যবাহী” ৪দিন ব্যাপী রাস মহোৎসব মন্দির প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ

৩

মাটি খননের সময় খাগড়াছড়িতে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

৪

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং সড়কের বেহাল দশা।

৫

নেত্রকোনার মদনে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, আদালতে মামলা

৬

খাগড়াছড়িতে মন্দির ও মসজিদ সড়কে পৌরসভার ময়লা-আবর্জনা, ভোগান্তিতে মুসল্লি ও সনাতনী দর্শনার্থীরা

৭

রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

৮

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, তদন্তে দুদকের অভিযান

৯

আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুকৃবিকে ২-০ গোলে হারিয়ে পবিপ্রবির জয়

১০

খাগড়াছড়িতে র্বিজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে জগদ্ধাত্রী পূজা

১১

পানছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে এক লাখ টাকা জরিমানা

১২

খাগড়াছড়িতে পার্কিংয়ে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ,পুড়েছে ভেতরের অংশ

১৩

গোয়েন্দা পরিচয় মাসিক চাঁদা আদায়কালে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার।

১৪

খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন

১৫

খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়কে কে এইচ টি সি হসপিটালের সামনে জিপ গাড়িতে আগুন

১৬

জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

১৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস দশ দিন বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

১৮

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৯

বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং

২০