নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
১৬ জুন ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

জনগণের দোড়গোড়ায় সেবা: জেলা পরিষদের উন্নয়নে অনন্য নজির অধ্যাপক থানজামা লুসাইয়ের

​নিজস্ব প্রতিবেদক, বান্দরবান : বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বিগত দিনগুলোতে ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। বিশেষ করে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের মেয়াদে যে পরিমাণ দৃশ্যমান ও জনকল্যাণমুখী উন্নয়ন হয়েছে, তা বিগত সময়ে কোনো সরকারের আমলেই দেখা যায়নি বলে মনে করছেন স্থানীয় সাধারণ মানুষ। দুর্গম পাহাড়ের উন্নয়ন থেকে শুরু করে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সবক্ষেত্রেই তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, বিগত দিনে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানদের সাথে দেখা করতে সাধারণ মানুষের মাসের পর মাস অপেক্ষা করতে হতো। আমলাতান্ত্রিক জটিলতা আর দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ তাদের অভাব-অভিযোগের কথা পৌঁছাতে পারতেন না। তবে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই দায়িত্ব নেয়ার পর সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। তিনি সর্বস্তরের মানুষের জন্য তার দপ্তরের দরজা উন্মুক্ত করে দিয়েছেন। যেকোনো সাধারণ মানুষ এখন সহজেই তার সাথে দেখা করে নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন।

​অধ্যাপক থানজামা লুসাইয়ের সময়কালে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। তৈরি হয়েছে নতুন নতুন রাস্তাঘাট, যার ফলে দুর্গম অঞ্চলের মানুষ সহজেই জেলা শহরের সাথে যোগাযোগ করতে পারছেন।

​যোগাযোগের পাশাপাশি শিক্ষা খাতের উন্নয়নেও তিনি বিশেষ নজর দিয়েছেন।

দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও মানোন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে বড় ধরনের বরাদ্দ দেওয়া হয়েছে।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সেজন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​বান্দরবানের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন অধ্যাপক থানজামা লুসাই। চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ এবং জরুরি দুর্যোগকালীন সময়ে তার মানবিক উদ্যোগগুলো সর্বমহলে প্রশংসিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বিগত দিনের কোনো চেয়ারম্যান সাধারণ মানুষের এত কাছাকাছি এসে এভাবে পাশে দাঁড়াতে পারেননি।

​অধ্যাপক থানজামা লুসাইয়ের এই অভূতপূর্ব উন্নয়ন এবং তুমুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বর্তমান চেয়ারম্যানের পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং তার সফলতাগুলোকে আড়াল করতে ওই অসাধু চক্রটি বিভিন্নভাবে তাকে প্রশ্নবিদ্ধ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা উপায়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে।

​তবে সাধারণ জনগণের দাবি, অতীতে কোনো চেয়ারম্যান যা করে দেখাতে পারেননি, অধ্যাপক থানজামা লুসাই তা করে দেখিয়েছেন। আগামীতে অন্য কোনো চেয়ারম্যান এসে সাধারণ মানুষের জন্য এভাবে কাজ করতে পারবেন কিনা, তা নিয়ে সাধারণ জনগণের মনে বড় ধরনের প্রশ্ন ও সংশয় রয়েছে। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিয়ে এই উন্নয়নের ধারা বজায় রাখার দাবি জানিয়েছেন বান্দরবানের সচেতন নাগরিক সমাজ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

জনগণের দোড়গোড়ায় সেবা: জেলা পরিষদের উন্নয়নে অনন্য নজির অধ্যাপক থানজামা লুসাইয়ের

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কে

তথ্য গোপন, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দূর্নীতির অভিযোগে বিতর্কে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

খাগড়াছড়ি সদর শালবন গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিক্ষিকার মৃত্যু

পবিপ্রবি’র নবনিযুক্ত মাননীয় উপাচার্যের সাথে কৃষি অনুষদের শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

খাগড়াছড়িতে দুটি অস্থায়ী অপারেশনাল বেস (টিওবি) স্থাপন করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

মাগুরা মহম্মদপুর পিএফএস কংগ্রেস উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণ অনুষ্ঠিত।

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১০

কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

১১

১২

পবিপ্রবিতে জিয়া পরিষদের চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ, কর্মকর্তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস

১৩

ভোলায় বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৪

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদতাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

১৬

পবিপ্রবির শিক্ষার্থীদের কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

১৭

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

১৮

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

১৯

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

২০