মো: সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের প্রার্থী জনাব দীপেন দেওয়ান মহোদয়ের জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টা থেকে ভাইবোনছড়া বাজার থেকে এ কর্মসূচির সূচনা করা হয়। পরে আটারকছড়াছড়া, মাইনী বাজার, গাঁতাছড়া সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৯ম জাতীয় সংসদের সাবেক পদপ্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাসের চেয়ারম্যান, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল বারেক দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পথসভাগুলোতে বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান এবং জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
No tags found for this post.
মন্তব্য করুন