বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
১০ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৩ জন

খাগড়াছড়ি দিঘীনালা উপজেলা নির্বাচনী প্রচারণা

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) এর প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া’র পক্ষে প্রতিদিনের মতো ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা করছেন জেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার এর নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সনাতনী নেতৃবৃন্দরা।

সোমবার বিকেলের দিকে খাগড়াছড়ি দিঘীনালা বিভিন্ন এলাকায় পায়ে হেটে গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন খাগড়াছড়ি জেলা বিএনপি ধর্ম বিষয় সম্পাদক ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার।

এ সময় খাগড়াছড়ি বিএনপি সদর উপজেলা কমিটির সিনিয়র সহ- সাধন দে ( বিএনপি সাধন) সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি সাধন চন্দ্র পাল, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরের সভাপতি আশীষ ভট্টাচার্য, খাগড়াছড়ি শংকরমঠ পার্থ সারথি আশ্রমের সভাপতি শিব শংকর দেব, লক্ষী সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য সুজিত চৌধুরী সহ বিপুল সংখ্যক সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় খাগড়াছড়ির উন্নয়নের জন্য পাহাড়ি ও বাঙ্গালীর সম্প্রীতির প্রতীক ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে এবং তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড সহ আটটি প্যাকেজের মাধ্যমে অবহেলিত পাহাড়ের সাধারণ মানুষের কষ্ট লাঘবে খাগড়াছড়ি মাটি ও মানুষের নেতা ওয়াদুদ ভূইয়া কাজ করে যাবেন বলে জানান ভোটারদের।
তাদের ভোটে ওয়াদুদ ভূইয়া সংসদে গেলে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রতিটি উপজেলা, শহর এমনকি গ্রাম পর্যায়ে ওয়াদুদ ভূইয়া’র উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়া হবে বলে জানান নেতাকর্মীরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

১

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

২

মৌলভীবাজারে তোফায়েলকে অপহরণ-নির্যাতন নয় দাবি ফখরুজ্জামানের – জলমহাল দখল ও মানহানি করার জন্য নাটক সাজানোর অভিযোগ শামীমের বিরুদ্ধে

৩

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

৪

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন মাহাবুব আলম

৫

আ’লীগ লুটপাটকারী দল ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে ॥ মাননীয় স্পিকার জনাব মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ

৬

বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম, ১ম ধাপে বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন ৭৫ শিক্ষার্থী

৭

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির ৩২টি পূজামণ্ডপে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আর্থিক সহায়তা

৮

গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী জিলানী

৯

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

১০

মাগুরায় ফের নারী সহ বৃহৎ ইয়াবা চালান আটক।

১১

গোপালগঞ্জের সাতপাড়ে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মেলা ও নৌকা বাইচ।

১২

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান, ইউএনওর সঙ্গে মাঠে উপজেলা বিএনপি ও ব্যবসায়ী নেতারা

১৩

খাগড়াছড়িতে এসআরবি-৭ এর টহল ও পূজামণ্ডপ পরিদর্শন পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা স্কোয়াড্রন লীডার মোঃ মিজানুর রহমান

১৪

সনাতন সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

১৫

জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’

১৬

বিভেদের দেয়াল

১৭

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু

১৮

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

পূজাকে ঘিরে আকর্ষণের কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মন্দিরে খাগড়াছড়িতে আজ ষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার

২০