বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৩ জন

ত্যাগের স্বীকৃতি এইবার পাবেন বলে আশা করছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন ।

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এই জাতীয় সংসদ নির্বাচনে।
পাহাড়ের সনাতন সম্প্রদায়ের মধ্যে এখন চলছে আনন্দ-উল্লাসের ঢেউ। সে সঙ্গে সবার একটাই চাওয়া প্রত্যাশা ও অপেক্ষা, খাগড়াছড়ি আসনের এমপি ওয়াদুদ ভূইয়া যেন সনাতনী সম্প্রদায়ের নেতা অশোক মজুমদার,কে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য করেন।

ওয়াদুদ ভূইয়া পূর্বে ১৯৯৬ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে নির্বাচিত হলে তাঁকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান করা হয়। তার দায়িত্বকালে পাহাড়ে পর্যটন শিল্প, শিক্ষা, অবকাঠামো, সড়ক, কৃষি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়।

খাগড়াছড়ি সনাতনী সমাজের দাবি, একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব হিসেবে অশোক মজুমদারকে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য দেওয়া হলে পাহাড়ের সনাতনী সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার পাশাপাশি সনাতন সম্প্রদায়ের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। এবং বিএনপির একজন অভিজ্ঞ সনাতনী রাজনৈতিক নেতা হিসেবে তাঁকে সদস্য করা হলে পাহাড়ে সনাতনীদের উন্নয়ন সম্ভব।

অনেক প্রত্যাশা নিয়ে খাগড়াছড়িতে এইবার সনাতনী সম্প্রদায়ের মানুষ ওয়াদুদ ভূইয়াকে বিপুল ভোট দিয়েছেন এবং সকল সম্প্রদায়ের বিপুল ভোটের ব্যবধানে ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করেছেন। সনাতনীরা আশা করছেন, নবনির্বাচিত এমপি ওয়াদুদ ভূইয়া তাকে জেলা পরিষদ সদস্য আসনে বসিয়ে সনাতনী সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবেন।

র্দীঘ আওয়ামীলীগ সরকারের আমল থেকে জেল-জুলুম, হামলা-মামলার শিকার হয়েছেন অশোক মজুমদার । সব কিছু করেও তাকে কোনভাবে দমাতে পারেনি। তার দীর্ঘ ত্যাগের স্বীকৃতি এইবার পাবেন বলে আশা করছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন ।

পাহাড়ের সনাতনীদের প্রত্যাশা, যোগ্য নেতৃত্বকে যোগ্য স্থানে দায়িত্ব দিলে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত সনাতনী পল্লীগুলোতে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

১

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

২

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জাকারিয়া খান সিজার

৩

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

৪

খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

৫

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

৬

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

৭

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

৮

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

৯

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

১০

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

১১

সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১২

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

১৩

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

১৪

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৫

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৬

নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা

১৭

শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না অসহায় কন্যা সোনাবান

১৮

গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে সম্মাননা নিয়েছেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

১৯

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

২০