shoaib 24
১৫ অগাস্ট ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৫ জন

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক শহীদ স্বরনিকা মাধ্যমিক বিদ্যালয় ও ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত করার দাবিতে কোমলমতি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী
বিক্ষোভ সমাবেশ করেছে। ১৩ আগস্ট দুপুর দেড়টার দিকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেন,মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন চন্দ্র মন্ডলসহ শত শত শিক্ষার্থীরা। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেন বলেন,দীর্ঘ দিন ধরে কলেজ ও স্কুলের ভোগদখলীয় শিক্ষার্থীদের খেলার মাঠে বাথরুম ও বেড়া দিয়ে জোরপূর্বক দখলের পায়তারা চালায় স্থানীয় ভূমিদস্যু মোঃ দেলোয়ার মল্লিক,মোঃ জিয়াউর রহমান মল্লিক,জাহাঙ্গীর মল্লিক মারুফ মল্লিক। তাদেরকে অচিরেই গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন। এছাড়া শিক্ষার্থীরা মাঠ দখল করতে আসলে জড়িতদের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন। উল্লেখ্য ১১ আগস্ট সকালে অভিযুক্তরা মুন্সিরতাল্লুক শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে দখলের পায়তারা চালায়। এসময় প্রতিবাদ করলে অধ্যক্ষ,প্রধান শিক্ষকসহ কলেজ ও স্কুলের সংশ্লিষ্টদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। হুমকির ঘটনায় অধ্যক্ষ বাবুল হোসেন বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানা জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে ভূমিদস্যুদের কবল থেকে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশে শ্লোগানের মাধ্যমে জড়িতদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। এ বিষয়ে উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেন জানান,শিক্ষা-প্রতিষ্ঠানের জমি দখলকারী কাউকে ছাড় দেয়া হবে না। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান,বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের রায়ের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

১

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

২

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

৩

সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

৪

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

৫

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

৬

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৭

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

৮

নেত্রকোনার পূর্বধলায় পৈতৃক ভিটা নিয়ে বিরোধ, আদালতে পৃথক মামলা

৯

শহীদ মুক্তিযোদ্ধা পিতার সন্তান হয়েও ভাতা পাচ্ছেন না অসহায় কন্যা সোনাবান

১০

গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রী হাত থেকে সম্মাননা নিয়েছেন খাগড়াছড়ির চম্পানন চাকমা

১১

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

১২

​আজ বিশ্ব শিক্ষক দিবস।

১৩

পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান হলেন ডা. স্বপন কুমার চাকমা

১৪

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

১৫

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

১৬

দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

১৭

সিএইচটি সম্প্রীতি জোট সংগঠনের আড়ালে অবৈধ সিগারেট ব্যবসা করছেন থোয়াই চিং মং শাক।

১৮

খাগড়াছড়ির গুইমারায় রামসু বাজারে সহিংসতায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ।

১৯

টুঙ্গিপাড়ায় ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

২০