shoaib 24
৪ অগাস্ট ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৮ জন

বোরহানউদ্দিনে ‘সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

‎‎বোরহানউদ্দিনে ‘সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
‎
‎মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধ, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে ‘সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধের বিকাশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
‎
‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জন্য যেমন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে, তেমনি অসত্য তথ্য, গুজব ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করছে। তাই কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তা নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করতে হবে। সচেতনতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের চর্চাই অপপ্রচার মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।”
‎
‎তিনি আরও বলেন, “একটি দায়িত্বশীল, সহনশীল ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও ইতিবাচক চিন্তার পথে উদ্বুদ্ধ করতে পারলেই সামাজিক অপপ্রচারের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।”
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা প্রয়োজন। গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য শুধু ব্যক্তি নয়, সমাজ ও রাষ্ট্রের জন্যও ক্ষতিকর। দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে সচেতন থাকতে হবে এবং নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
‎
‎অনুষ্ঠান শেষে সামাজিক অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদের দেয়াল

১

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু

২

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

৩

পূজাকে ঘিরে আকর্ষণের কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মন্দিরে খাগড়াছড়িতে আজ ষষ্ঠী মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার

৪

সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

৫

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

৬

জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ

৭

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় জাকারিয়া খান সিজার

৮

সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

৯

খাগড়াছড়ি পানছড়ি উপজেলাতে পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস চাষ

১০

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

১১

ভোলা সরকারি কলেজ মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, অনুষ্ঠান বন্ধের নির্দেশ

১২

দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার

১৩

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ সম্পন্ন: ৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ১২ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক চিকিৎসা বক্স বিতরণ

১৪

খাগড়াছড়িতে দুর্গা প্রতিমা তৈরিতে চলছে শেষ মুহুর্তের রং তুলির প্রস্তুতি

১৫

যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

১৬

সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

১৭

খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

১৮

বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

১৯

খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০