গোপালগঞ্জ প্রতিনিধি,সরশ মোল্লা
২১ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৪ জন

গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন

গোপালগঞ্জ প্রতিনিধি,সরশ মোল্লা : গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফ-উজ-জামান তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলাজুড়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
জেলায় মোট ভোটার সংখ্যা ১০,৯২,৬১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫,৫৫,২২৮ জন, নারী ভোটার ৫,৩৭,৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। তিনটি আসনে মোট ৩৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর-কাশিয়ানী আংশিক)
এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী বিএনপির সেলিমুজ্জামান মোল্যা (ধানের শীষ) ইসলামী আন্দোলনের মিজানুর রহমান (হাতপাখা) জামায়াতে ইসলামীর আবদুল হামীদ মোল্লা (দাঁড়িপাল্লা) সিপিবি’র নীরদ বরন মজুমদার (কাস্তে) এবং জাতীয় পার্টির সুলতান জামান খান (লাঙল)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (ফুটবল) এম. আনিসুল ইসলাম (ঘোড়া) এবং কাইউম আলী খান কলস।

গোপালগঞ্জ-০২ (সদর-কাশিয়ানী আংশিক)
এই আসনে প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, মোট ১১ জন। এর মধ্যে দলীয় প্রার্থী বিএনপির কে এম বাবর (ধানের শীষ), ইসলামী আন্দোলনের তসলিম শিকদার (হাতপাখা), গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ (ট্রাক), জাকের পার্টির মাহমুদ হাসান (গোলাপ ফুল) জাতীয় পার্টির রিয়াজ সরোয়ার মোল্যা (লাঙল), গণফোরামের শাহ মফিজ (উদীয়মান সূর্য) এবং খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম – (রিক্সা)। এ ছাড়া সতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া (টেলিফোন) উৎপল বিশ্বাস (ফুটবল), এম. এইচ খান মনজু (হরিন) এবং মো: সিরাজুল ইসলাম সিরাজ (টেবিল ঘড়ি)।

গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)
এই আসনে মোট ৮ জন প্রার্থী লড়ছেন। দলীয় প্রার্থী- বিএনপির এস. এম. জিলানী (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মারুফ শেখ (হাতপাখা) খেলাফত মজলিসের আঃ আজিজ (রিক্সা) এনপিপি’র শেখ সালাউদ্দিন (আম), গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস (উদীয়মান সূর্য) এবং গণঅধিকার পরিষদের আবুল বসার (ট্রাক)। স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান (ফুটবল) এবং গোবিন্দ চন্দ্র প্রামাণিক (ঘোড়া)।
প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফ-উজ-জামান প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”
প্রতীক পাওয়ার পর পরই প্রার্থীরা তাঁদের সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় সীমিত পরিসরে প্রচারণা শুরু করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১০

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১১

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

১২

পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগি সদস্য গুলিতে নিহত

১৩

মনোহরদীর উন্নয়নে নিবেদিত প্রাণ (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান

১৪

সাজেকে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সড়ক বন্ধ, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধার

১৫

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্বধলার এস এম সাইফুল

১৬

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এক উপজাতি ব্যক্তিকে বিদেশী সিগারেট সহ আটক।

১৭

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

১৮

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৯

গোপালগঞ্জে মে দিবস উপলক্ষে আলোচনা সভা।

২০