সাগর আহমেদ জজ নেত্রকোনা প্রতিনিধি : ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নেত্রকোনা জেলার পূর্বধলার এস এম সাইফুল
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আওতাধীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন পূর্বধলা এসএম সাইফুল ইসলাম সাদ্দাম। সে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা,চার ভাইয়ের মধ্যে মোঃ এসএম সাইফুল ইসলাম সাদ্দাম তৃতীয়,তার পিতার নাম মোঃ রমজান আলী। বড় ভাই হাফেজ মাওলানা মোঃ জুবায়ের আহমেদ জুলাই গণঅভ্যুথানের সম্মুখ সারির নেতৃত্বদানকারীর একজন।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এর অফিসিয়াল প্যাডে সভাপতি মোঃ সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন স্বাক্ষরিত পত্রে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার এস
এম সাইফুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছেন।
এদিকে এস এম সাইফুল ইসলাম সাদ্দামকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ছাত্র দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
No tags found for this post.
মন্তব্য করুন