গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :নমহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভায়, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ্। গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন