এম আবু হেনা সাগর, ঈদগাঁও
২৬ মার্চ ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩১ জন

কক্সবাজার সমুদ্র সৈকতে উৎসবের আমেজ, লোকে লোকারণ্য

এম আবু হেনা সাগর, ঈদগাঁও : ঈদুল ফিতরের ঈদকে ঘিরে কক্সবাজারে সমুদ্র সৈকতে উৎসবের আমেজে ভরপুর হয়ে উঠেছে। বীচ পয়েন্টসহ সবখানে যেন লোকে লোকারণ্য।

ঈদের ভরা মৌসুমে কয়েকদিন কোথাও জায়গা পাওয়া মুসকিল হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজারের পর্যটন স্পটসমূহে নারী পুরুষসহ নানান শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। ঈদের ছুটিতে দূরদূরান্ত থেকে আগত পযর্টকদের বাঁধভাঙা উচ্ছাস থেমে নেই বালিয়াড়িতে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র নগরী সৈকতের সবকটি পয়েন্টে লোকারণ্য।
এবারের ঈদে টানা ছুটির ফলে ঈদ উৎসবে ছুটে এসেছেন কক্সবাজার সৈকতে। প্রিয় মানুষের সাথে, প্রিয় মুহূর্তকে স্বরনীয় করে তুলতে দেশের বিভিন্ন প্রান্তের নারী পুরুষরা ছুটে এসেছেন সৈকতে।

ঈদ পরবর্তী কয়দিন ধরে সকাল থেকেই পর্যটন স্পট লাবনী, সুগন্ধা, কলাতলী পয়েন্ট ঘুরে দেখা যায়, প্রচন্ড মানুষের ভীড়। কোথাও তিল পরিমান জায়গা নেই। কেউ কেউ বালিয়াড়িতে দলবেঁধে হৈ-হুল্লোড়ে মেতে উঠেছে, আবার কেউ ভর দুপুরে সাগরের তিক্ত নোনাজলে গা ভেজাচ্ছেন আর কেউবা সেলফিতে মত্ত। কেউ কেউ প্রিয়জনের সাথে, অনেকে আবার পরিবারের সাথে এসে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছেন।
সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ইনানী,হিমছড়ি, পাকুয়ার টেক, বৌদ্ধ প্যাগোডায়, আদিনাথ মন্দির, চৌফলদন্ডী সেতু, সোনাদিয়া দ্বীপ, বাতিঘর, শহরের বার্মিজ মার্কেট ও শুঁটকির স্থানসমূহে নারী পুরুষরা ভীড় করছে প্রতিনিয়ত।

ঈদের এই পযর্টন মৌসুমকে ঘিরে হোটেল- রেস্তোরাঁ, অভ্যন্তরীণ পরিবহনে পর্যটকদের অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে। এতে দূরদূরান্তের পযর্টকরা চরমভাবে হতাশ।
চট্টগ্রাম থেকে আসা শাকিল জানান, ‘ঈদের ছুটিতে সময় কাটাতে প্রতিবছরই কক্সবাজার আসা হয়। সমুদ্রসহ পযর্টন স্পটের অপার সৌন্দর্য দেখে মনটা ভরে যায়।

স্থানীয় পযর্টকরা জানান, এবারের ঈদে পর্যটক বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন কক্সবাজারে। এ পযর্টন এলাকার সুনাম অক্ষুন্ন ও মান ধরে রেখে পর্যটক হয়রানি বন্ধসহ ন্যায্যমূল্য রাখার প্রতি আহবান। এসব বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-নজর দাবী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরা মহম্মদপুর পিএফএস কংগ্রেস উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণ অনুষ্ঠিত।

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার- স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কোটালীপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

পবিপ্রবিতে জিয়া পরিষদের চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ, কর্মকর্তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস

ভোলায় বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদতাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

পবিপ্রবির শিক্ষার্থীদের কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

১০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

১১

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

১২

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

১৩

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

১৪

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

১৫

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১৬

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

১৭

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

১৮

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

১৯

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

২০