খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জিতেন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কিসলু জানান, অন্তর্বর্তী সরকারের সময় দায়ের হওয়া পাঁচটি জিআর মামলা রয়েছে জিতেন বড়ুয়ার বিরুদ্ধে।
রুজু হওয়া পাঁচটি মামলার মধ্যে চারটিই কয়েক বছর আগে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘটিত ঘটনা মামলা। আরোও একটি ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগে করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল থেকে দুইজন সাদা পোশাকের পুলিশ জিতেন বড়ুয়াকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলেন।
No tags found for this post.
মন্তব্য করুন