তৌহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৯২ জন

হাসান নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াদের পদত্যাগ

তৌহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াদ হোসেন ১০ আগস্ট নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন—
“আমি মোহাম্মদ রিয়াদ পাটোয়ারী, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৬নং হাসান নগর ইউনিয়নের একজন সক্রিয় ও নিবেদিত কর্মী হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দলের নীতি ও আদর্শকে আঁকড়ে ধরে কাজ করেছি। প্রতিটি আন্দোলন ও কর্মসূচিতে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছি এবং ব্যক্তিগত স্বার্থের চেয়ে দল ও জনগণের কল্যাণকে বেশি গুরুত্ব দিয়েছি।”

তিনি আরও লেখেন—
“দুঃখজনকভাবে, সম্প্রতি ঘোষিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে আমার দীর্ঘদিনের অবদান, ত্যাগ ও যোগ্যতাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। একজন কর্মঠ নেতা হয়েও আমাকে কোনো সম্মানজনক পদে রাখা হয়নি, যা আমার জন্য অত্যন্ত হতাশাজনক ও মানসিকভাবে কষ্টদায়ক। এটি কেবল ব্যক্তিগত অপমান নয়, বরং একজন ত্যাগী কর্মীর মর্যাদাকে অস্বীকার করার উদাহরণ।”

“সংগঠন তখনই শক্তিশালী হয় যখন ত্যাগী কর্মীদের যোগ্যতা স্বীকৃতি পায়। কিন্তু বাস্তবে আমার ক্ষেত্রে তা ঘটেনি। তাই আত্মমর্যাদা ও ব্যক্তিগত সম্মানের স্বার্থে নবগঠিত কমিটির পদ থেকে পদত্যাগ করছি। যদিও আমি দায়িত্ব ছাড়ছি, তবে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের প্রতি আমার আনুগত্য ও ভালোবাসা অটুট থাকবে। আমি বিশ্বাস করি, একদিন সত্য ও যোগ্যতার মর্যাদা প্রতিষ্ঠিত হবে।”

এ বিষয়ে হাসান নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিয়াদ সর্দার বলেন—
“এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আহ্বায়ক কমিটির সময়ে তিনি তেমন সক্রিয় ছিলেন না। দল যে সিদ্ধান্ত নিয়েছে, তিনি সেটি মেনে নিলে ভালো, না মানলেও তা তার ব্যক্তিগত অধিকার। আমরা কেনো তার মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেবো?”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১০

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১১

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১২

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৩

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৪

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৫

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৬

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১৭

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৮

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

২০