সাগর আহমেদ জজ (নেত্রকোনা) প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭১ জন

নেত্রকোনার পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’

সাগর আহমেদ জজ (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোনার পূর্বধলায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

​সংগঠন সূত্রে জানা গেছে, এদিন উপজেলার ৬টি অতিদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, সেমাই, ভোজ্যতেল, আলু, সাবান ও বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদান করা হয়।
​সংগঠনের সভাপতি হারাধন সূত্রধর জানান, “সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি।”
​ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ হাসান। অতিথিরা সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণদের এমন সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
​আয়োজক পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজের অসহায় মানুষের কল্যাণে তাদের এই সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

১

ফেক নিউজ ও এআই ছবিতে বিভ্রান্তি: না বুঝে শেয়ার করে বিপাকে সাধারণ মানুষ,

২

আজ থেকে শুরু হচ্ছে খাগড়াছড়িতে”ঐতিহ্যবাহী” ৪দিন ব্যাপী রাস মহোৎসব মন্দির প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ

৩

মাটি খননের সময় খাগড়াছড়িতে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

৪

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং সড়কের বেহাল দশা।

৫

নেত্রকোনার মদনে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, আদালতে মামলা

৬

খাগড়াছড়িতে মন্দির ও মসজিদ সড়কে পৌরসভার ময়লা-আবর্জনা, ভোগান্তিতে মুসল্লি ও সনাতনী দর্শনার্থীরা

৭

রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

৮

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, তদন্তে দুদকের অভিযান

৯

আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুকৃবিকে ২-০ গোলে হারিয়ে পবিপ্রবির জয়

১০

খাগড়াছড়িতে র্বিজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে জগদ্ধাত্রী পূজা

১১

পানছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে এক লাখ টাকা জরিমানা

১২

খাগড়াছড়িতে পার্কিংয়ে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ,পুড়েছে ভেতরের অংশ

১৩

গোয়েন্দা পরিচয় মাসিক চাঁদা আদায়কালে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার।

১৪

খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন

১৫

খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়কে কে এইচ টি সি হসপিটালের সামনে জিপ গাড়িতে আগুন

১৬

জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

১৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস দশ দিন বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

১৮

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৯

বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং

২০