বিপ্লব তালুকদার, প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

খাগড়াছড়িতে মন্দির ও মসজিদ সড়কে পৌরসভার ময়লা-আবর্জনা, ভোগান্তিতে মুসল্লি ও সনাতনী দর্শনার্থীরা

বিপ্লব তালুকদার, প্রতিনিধি: খাগড়াছড়ি পৌর শহরের কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির শহীদ কাদের সড়কে খোলা জায়গায় রাখা পৌরসভার ময়লা-আবর্জনার স্তূপে চরম ভোগান্তিতে পড়েছেন সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থী ও স্থানীয় মুসল্লিরা। ধর্মীয় উপাসনালয়ের পাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী এবং দ্রুত এখান থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ এই সড়কের এক পাশে জমে রয়েছে পলিথিন, পচনশীল বর্জ্য ও নানা ধরনের আবর্জনার স্তূপ।
দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি কুকুর ও অন্যান্য প্রাণীর আনাগোনায় পরিবেশ আরও নাজুক হয়ে উঠছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সনাতনী সম্প্রদায়ের ভক্ত ও দর্শনার্থীদের কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে যেতে হলে এই ময়লা-আবর্জনা পেরিয়েই চলাচল করতে হয়।
শুধু মন্দিরগামী দর্শনার্থীরাই নন, মন্দির পার হয়ে কিছুটা সামনে এগোলেই রয়েছে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে আসা মুসল্লিদেরও এই দুর্গন্ধ ও নোংরা পরিবেশের মধ্য দিয়েই যাতায়াত করতে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের সন্নিকটে এভাবে ময়লা ফেলায় একদিকে যেমন পবিত্রতা ও পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে। দ্রুত বিকল্প স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করে সড়কটি পরিচ্ছন্ন রাখার জন্য খাগড়াছড়ি পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি খননের সময় খাগড়াছড়িতে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

১

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং সড়কের বেহাল দশা।

২

নেত্রকোনার মদনে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, আদালতে মামলা

৩

খাগড়াছড়িতে মন্দির ও মসজিদ সড়কে পৌরসভার ময়লা-আবর্জনা, ভোগান্তিতে মুসল্লি ও সনাতনী দর্শনার্থীরা

৪

রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

৫

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, তদন্তে দুদকের অভিযান

৬

আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুকৃবিকে ২-০ গোলে হারিয়ে পবিপ্রবির জয়

৭

খাগড়াছড়িতে র্বিজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে জগদ্ধাত্রী পূজা

৮

পানছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে এক লাখ টাকা জরিমানা

৯

খাগড়াছড়িতে পার্কিংয়ে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ,পুড়েছে ভেতরের অংশ

১০

গোয়েন্দা পরিচয় মাসিক চাঁদা আদায়কালে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার।

১১

খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন

১২

খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়কে কে এইচ টি সি হসপিটালের সামনে জিপ গাড়িতে আগুন

১৩

জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

১৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস দশ দিন বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

১৫

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৬

বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং

১৭

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

১৮

তিন পার্বত্য জেলার একমাত্র সরকারি প্রতিনিধি হিসেবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ যাচ্ছেন বান্দরবানের মোঃ তহীদুল ইসলাম মাছুম!

১৯

টুঙ্গিপাড়ার ৩ নং গোপালপুর ইউপি যেন অনিয়ম ও দুর্নীতির আতুরঘর: সাধারণ মানুষের ভোগান্তি চরমে

২০