বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে আজ রবিবার থেকে চারদিন ব্যাপী শুরু হচ্ছে রাস মহোৎসব মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ।
খাগড়াছড়ি পাহাড়ের বুকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ঐতিহ্যবাহী রাস মহোৎসব ও মেলা ঘিরেই এখন খাগড়াছড়িতে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
প্রতি বছরের মতো এবারও উৎসবটিকে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করতে স্থানীয় পূজা কমিটি বিভিন্ন প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করছেন ।
খাগড়াছড়িতে শ্রী শ্রী কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে
২২ নভেম্বর রাত থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২৫ নভেম্বর বুধবার পর্যন্ত।
খাগড়াছড়ি “ঐতিহ্যবাহী” রাস মহোৎসবকে ঘিরে মন্দিরে বেড়ে চলেছে লোক সমাগম। বিশ্বমানবতার কল্যাণ ও শান্তি কামনায় খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দিরে এই রাস মহোৎসব অনুষ্ঠিত হয়।
ঢাকের বাদ্য, উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে চলবে রাসপূজা।”ঐতিহ্যবাহী” রাস মহোৎসবকে ঘিরে বসতে শুরু করেছে হরেক রকমের মেলাও।
রাস মহোৎসবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়া বিভিন্ন লীলা প্রদর্শনী ও মহানামযজ্ঞ চলবে।
রাস মহোৎসব উপলক্ষে খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরের আশপাশের এলাকায় নানা পসরা সাজিয়ে বসছে অস্থায়ী ও স্থানীয় দোকানিরা।পূজা উপলক্ষে কেবল ধর্মীয় আচারই নয়, মন্দির প্রাঙ্গণগুলোতে বসেছে গ্রামীণ মেলা, যা রাস মহোৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করবে।
পাহাড়ে এই উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের মাঝেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে একটি সর্বজনীন সম্প্রীতির উৎসবে পরিণত হয়।
No tags found for this post.
মন্তব্য করুন