বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

খাগড়াছড়িতে পার্কিংয়ে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ,পুড়েছে ভেতরের অংশ

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক আড়াইটার দিকে খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ গাড়ি পার্কিং করে রাখা হতো। গাড়িগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

বুধবার রাতে যথারীতি গাড়িগুলো সেখানে রাখা হয়েছিল। পরে গভীর রাতে দুর্বৃত্তরা চারটি গাড়ির মধ্যে দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশের পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি খননের সময় খাগড়াছড়িতে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

১

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং সড়কের বেহাল দশা।

২

নেত্রকোনার মদনে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, আদালতে মামলা

৩

খাগড়াছড়িতে মন্দির ও মসজিদ সড়কে পৌরসভার ময়লা-আবর্জনা, ভোগান্তিতে মুসল্লি ও সনাতনী দর্শনার্থীরা

৪

রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

৫

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, তদন্তে দুদকের অভিযান

৬

আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুকৃবিকে ২-০ গোলে হারিয়ে পবিপ্রবির জয়

৭

খাগড়াছড়িতে র্বিজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে জগদ্ধাত্রী পূজা

৮

পানছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে এক লাখ টাকা জরিমানা

৯

খাগড়াছড়িতে পার্কিংয়ে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ,পুড়েছে ভেতরের অংশ

১০

গোয়েন্দা পরিচয় মাসিক চাঁদা আদায়কালে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার।

১১

খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন

১২

খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়কে কে এইচ টি সি হসপিটালের সামনে জিপ গাড়িতে আগুন

১৩

জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

১৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস দশ দিন বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

১৫

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৬

বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং

১৭

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

১৮

তিন পার্বত্য জেলার একমাত্র সরকারি প্রতিনিধি হিসেবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ যাচ্ছেন বান্দরবানের মোঃ তহীদুল ইসলাম মাছুম!

১৯

টুঙ্গিপাড়ার ৩ নং গোপালপুর ইউপি যেন অনিয়ম ও দুর্নীতির আতুরঘর: সাধারণ মানুষের ভোগান্তি চরমে

২০