বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

মাটি খননের সময় খাগড়াছড়িতে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের শালবাগান এলাকার পল্লীটিলায় মাটি খননকালে ৮২ মিলিমিটার মর্টার শেল সদৃশ একটি গোলা পাওয়া গেছে। শুক্রবার ২০ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে সবজি চাষের জন্য পাহাড়ের পাশে মাটি খননের সময় গোলাটি দেখতে পান স্থানীয় বাসিন্দা মোঃ বেলাল হোসেন।

জানা যায়, মাটির প্রায় এক ফুট গভীরে গোলাটি দেখতে পেয়ে বেলাল হোসেন সেটি সম্ভাব্য বোমা বা বিস্ফোরকজাতীয় বস্তু হতে পারে বলে ধারণা করেন। পরে তিনি সেটি তাঁর বড় ভাই মোঃ সেকেন্দারের কাছে উত্তর গঞ্জপাড়া এলাকায় নিয়ে যান।

একপর্যায়ে গোলাটির ভেতরে কী রয়েছে, তা পরীক্ষা করতে সেটি কাটার পরিকল্পনা করা হলে পারভেজ আলম বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট সেনাবাহিনী কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইবি সদর জোনের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোলাটিকে সম্ভাব্য বিস্ফোরক হিসেবে বিবেচনা করে বিশেষজ্ঞদের মাধ্যমে শনাক্তকরণ ও বিধি অনুযায়ী নিরাপদে নিষ্ক্রিয় করার প্রস্তুতি চলছে। আগামী ২১ নভেম্বর বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণের সাহায্যে গোলাটি নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, গোলাটি নিষ্ক্রিয় না করা পর্যন্ত ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হিল আনসার সদস্যদের দায়িত্ব পালনের কথা রয়েছে।

সতর্কতা: গোলাটি সম্ভাব্য বিস্ফোরক হওয়ায় সাধারণ মানুষকে সেটির কাছে না যাওয়া, স্পর্শ বা নাড়াচাড়া না করা এবং ঘটনাস্থলের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি খননের সময় খাগড়াছড়িতে মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

১

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং সড়কের বেহাল দশা।

২

নেত্রকোনার মদনে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, আদালতে মামলা

৩

খাগড়াছড়িতে মন্দির ও মসজিদ সড়কে পৌরসভার ময়লা-আবর্জনা, ভোগান্তিতে মুসল্লি ও সনাতনী দর্শনার্থীরা

৪

রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

৫

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, তদন্তে দুদকের অভিযান

৬

আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুকৃবিকে ২-০ গোলে হারিয়ে পবিপ্রবির জয়

৭

খাগড়াছড়িতে র্বিজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে জগদ্ধাত্রী পূজা

৮

পানছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে এক লাখ টাকা জরিমানা

৯

খাগড়াছড়িতে পার্কিংয়ে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ,পুড়েছে ভেতরের অংশ

১০

গোয়েন্দা পরিচয় মাসিক চাঁদা আদায়কালে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার।

১১

খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন

১২

খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়কে কে এইচ টি সি হসপিটালের সামনে জিপ গাড়িতে আগুন

১৩

জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

১৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস দশ দিন বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

১৫

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৬

বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং

১৭

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

১৮

তিন পার্বত্য জেলার একমাত্র সরকারি প্রতিনিধি হিসেবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ যাচ্ছেন বান্দরবানের মোঃ তহীদুল ইসলাম মাছুম!

১৯

টুঙ্গিপাড়ার ৩ নং গোপালপুর ইউপি যেন অনিয়ম ও দুর্নীতির আতুরঘর: সাধারণ মানুষের ভোগান্তি চরমে

২০