রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯ জন

নিজ এলাকায় যোগ্য নেতাদের নির্বাচনে ভোট দিন : মাহবুবা ফারজানা

রমজান আলী, বান্দরবান প্রতিনিধি : নিজের এলাকার যোগ্য নেতা নির্বাচনে ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে ভোট দিন। পানি, বিদ্যুৎ আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নিজের এলাকার সমস্যা যিনি সমাধান করতে পারবেন তাকেই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে বান্দরবানের জামছড়ি ইউনিয়নের হাংসামা পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটার উদ্ধুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণের জন্য এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এমন মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘ভোট হচ্ছে আপনার আমানত, আর যোগ্য প্রার্থী নির্বাচন করে এলাকার সমস্যা সমাধানের যোগ্য তারিখ হলো ১২ই ফেব্রুয়ারি। ভোটের দিন সরকারি ছুটি তাই সকলে ভোর থেকে ভোট কেন্দ্রে চলে যাবেন। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।’ এসময় তিনি প্রার্থীদের প্রতীকে ভোট প্রদানের পাশাপাশি গণভোটে সকলকে অংশ নিতে আহ্বান জানান।

সচিব মাহবুবা ফারজানা আরো বলেন, ‘দীর্ঘদিন একনায়কতন্ত্রের সরকার আমাদের বাকরুদ্ধ করে রেখেছিল, তবে এবার দেশের চাবি আপনাদের হাতে, আর আমরা সবাই ভোট দেব।’

ভোটকেন্দ্রে কোন সমস্যা হবে না মন্তব্য করে সচিব বলেন, ‘এবারে পুলিশের বুকে বডি অন ক্যামেরা চালু থাকবে আর এতে কেউ কোন অপরাধ করলে সব দেখা যাবে সর্বত্র।’ ভোট নিয়ে বান্দরবানে কোন ঝুঁকি নেই জানিয়ে তিনি পাড়াবাসীকে ভোটের দিন সকল কাজ রেখে আগে নিজ দায়িত্বে ভোট প্রদানের আহ্বান জানান।

বান্দরবান জেলা তথ্য কর্মকর্তা মো.আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো.আবদুল জলিল, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন, উপ-প্রধান তথ্য কর্মকর্তা (পি আই ডি) ফারহানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মনজুরুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিপ্রবিতে জিয়া পরিষদের চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ, কর্মকর্তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস

ভোলায় বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদতাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোপালগঞ্জ গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

পবিপ্রবির শিক্ষার্থীদের কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে বসত ঘর পুড়ে যাওয়া পরিবারের পাসে দাড়ালেন এক সৌদি প্রবাসী।

কোরবানির ঈদ সামনে রেখে খাগড়াছড়িতে কামারপল্লিতে বেড়েছে ব্যস্ততা

বোরহানউদ্দিনে কীটনাশকের দোকানে চুরি, নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ

পবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে হামলা, নেপথ্যে ভিসি-প্রোভিসি দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি অভিযোগ

১০

দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

১১

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১২

অরুনিকা তালুকদার এর তৃতীয় জন্মবার্ষিকী আজ

১৩

নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা

১৪

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া গ্রেপ্তার

১৫

মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

১৬

পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত

১৭

ভোলা সদর উপজেলা পিআইও জিয়াউর রহমানের বিরুদ্ধে টিআর কাবিটার তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগ

১৮

গোপালগঞ্জে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

১৯

খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

২০