বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
১৭ অগাস্ট ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

পাবর্ত চট্টগ্রামে বিগত কয়েক বছরে সেপ্টেম্বর মাসকে ঘিরে সাম্প্রদায়িক উস্কানি, দাঙ্গা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো ঘটনা ঘটেছে। এসব সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক।

সভায় বক্তারা বলেন, অতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, প্রশাসনসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তা বাহিনীর সমন্বিত উদ্যোগ ইতিবাচক ভূমিকা রেখেছে। আসন্ন সেপ্টেম্বর মাসকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের সুযোগ না পায়, সে জন্য আগাম সতর্কতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, গুজব ও উস্কানিমূলক প্রচারণা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সার্বক্ষণিক সমন্বয় জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ খাগড়াছড়ির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল মাহফুজ উল বারী, খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুপ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের অধিনায়কসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১০

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১১

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

১২

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

১৩

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

১৪

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

১৫

সরকারি বাঙলা কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত

১৬

গোপালগঞ্জ সদর থানা দলিল লেখক সমিতির নেতৃত্বে ফায়েকুজ্জামান সিকদার ও শেখ তৈয়াবুর রহমান রাসেল

১৭

গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন

১৮

খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৯

চর মোজাম্মেলে সন্ত্রাসী রাজত্ব কায়েমের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

২০