মিন্টু কান্তি নাথ রাজস্থলী উপজেলা(রাঙ্গামাটি
১০ অগাস্ট ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

মিন্টু কান্তি নাথ রাজস্থলী উপজেলা(রাঙ্গামাটি) : সদ্য প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় চরম ফলাফল বিপর্যয় ঘটেছে। উপজেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩০.৩৯ শতাংশে, আর জিপিএ-৫ পায়নি কোনো শিক্ষার্থীই। এ নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজস্থলীর ৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর মোট ৪৪১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে মাত্র ১৩৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৩০৭জন। উপজেলার মধ্যে তুলনামূলক ভালো ফলাফল করেছে কারিগরি শাখার বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয়। অন্যদিকে সবচেয়ে খারাপ ও হতাশাজনক ফল করেছে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়।
ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে শ্রেণিকক্ষে অনিয়মিত পাঠদান, শিক্ষকদের রাজনীতি ও প্রাইভেট বাণিজ্যে অতিমাত্রায় যুক্ত থাকা এবং স্কুল ম্যানেজিং কমিটির নজরদারির অভাবকে দায়ী করছেন স্থানীয়রা। একই সঙ্গে শিক্ষার্থীদের অবাধ স্মার্টফোন ব্যবহার ও অভিভাবকদের উদাসীনতাকেও অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষকরা শ্রেণিকক্ষে মনোযোগ না দিয়ে কোচিং বা প্রাইভেট পড়াতেই বেশি আগ্রহী। পাশাপাশি ম্যানেজিং কমিটির কোনো তদারকি নেই। ফলাফল শুনে আমরা স্তম্ভিত।”
বিদ্যালয়গুলোর শিক্ষকের অভাবকেও দায়ী করছেন অনেকে। রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদউল্ল্যা বলেন, “আমাদের বিদ্যালয়ের ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩৩ জন পাশ করেছে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় আমরা অতিথি শিক্ষক দিয়ে কোনোমতে পাঠদান চালিয়ে যাচ্ছি। শিক্ষার মান উন্নত করতে দ্রুত স্থায়ী শিক্ষক নিয়োগ জরুরি।”
সামগ্রিক ফলাফলে অসন্তোষ প্রকাশ করে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইউছুপ হাসান জানান, এই বিপর্যয় থেকে উত্তরণে এবং শিক্ষার মান ফিরিয়ে আনতে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আগামীকাল মঙ্গলবার একটি জরুরি মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

ভোলার লালমোহনে পুলিশের মধ্যরাতে বিশেষ অভিযান: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুলকাইন হাওলাদার গ্রেফতার।

আবারও হাইকোর্টে প্রতারণার আশ্রয়: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

সরকারি বাঙলা কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত

গোপালগঞ্জ সদর থানা দলিল লেখক সমিতির নেতৃত্বে ফায়েকুজ্জামান সিকদার ও শেখ তৈয়াবুর রহমান রাসেল

গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন

১০

খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১১

চর মোজাম্মেলে সন্ত্রাসী রাজত্ব কায়েমের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১২

লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৩

লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী

১৫

সরকারি বাঙলা কলেজের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

খাগড়াছড়িতে ফেইসবুক পেইজ থেকে অপহরণের মিথ্যা অপপ্রচার

১৭

পাট ঘরে, এখন ধান চাষে ব্যস্ত টুঙ্গিপাড়ার কৃষক

১৮

ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ৩: এলাকায় তীব্র ক্ষোভ

১৯

ভোলার বোরহানউদ্দিনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ৩: এলাকায় তীব্র ক্ষোভ

২০