বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি : “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”- এই অমর গানটি লিখেছিলেন ভূপেন হাজারিকা। একে অপরের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই মানবতা। সেই মানবতার আলোকে- “একের রক্ত, অন্যের জীবন; রক্তই হোক সনাতনীর আত্মার বন্ধন ” এই স্লোগানকে বুকে ধারণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপের সদস্যরা।

এই সনাতনী ব্লাড গ্রুপটি নিয়ে যাত্রা শুরু করে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উদ্বুদ্ধকরণ, জনসচেতনতামূলক কর্মকাণ্ড ও অন্যান্য সামাজিক সেবার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে আসছে তারা। শুরু থেকেই সনাতনী সম্প্রদায়ের ব্লাড গ্রুপটির উদ্দেশ্য- প্রত্যেক মানুষ যেন নিজের রক্তের গ্রুপ জানতে পারে এবং মানবতার টানে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে।

সনাতনী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ও সক্রিয় ব্লাড গ্রুপটি। মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে সহায়তা করেছে।

রক্তদানে উদ্বুদ্ধ করতে সংগঠনটি অনলাইন ও অফলাইনে নানা ধরনের প্রচারণা চালিয়ে থাকে।

অন্যদিকে অনলাইন প্রচারণায় তারা রক্তদান সংক্রান্ত বিভিন্ন পোস্ট, প্রচারমূলক সচেতনতামূলক পোস্ট প্রকাশ করেন প্রতিনিয়ত।
তবে খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপটি কার্যক্রম কেবল রক্তদানেই সীমাবদ্ধ নয়। পথশিশু, দরিদ্র কর্মচারী ও অসহায় মানুষের মাঝেও অন্যান্য উৎসবে উপহার সামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র প্রদান, থ্যালাসেমিয়া ও চক্ষুদান দিবস, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিভিন্ন সেমিনার, ক্যাম্পেইন এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করে তারা। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রশাসনের সাথে মিল রেখে নানা কর্মসূচি পালন করে খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপটি ।

স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে জানতে চাইলে তাদের সদস্য বলেন “রক্তদানে শুধু রক্তগ্রহীতা উপকৃত হন না, রক্তদাতা নিজেও উপকৃত হন। রক্তদানের সময় রোগীকে এইচআইভি এবং হেপাটাইটিস পরীক্ষা করা হয়, যার মাধ্যমে তিনি জানতে পারেন তার দেহে এসব রোগ আছে কিনা।”

তিনি আরো বলেন, “আমরা চাই, মানুষ যেন নিজের ভিতর থেকেই মানবতার চেতনা নিয়ে রক্তদানে এগিয়ে আসে। যদি একদিন মানুষ নিজ থেকেই রক্তদানে সচেতন হয়, তাহলে হয়তো আমাদের এই সংগঠনের আর প্রয়োজন থাকবে না।”

মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠা খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন- জীবন বাঁচানোর আন্দোলন, ভালোবাসা ছড়ানোর আন্দোলন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার সেবায় রক্তদান : খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।

বোরহানউদ্দিনে ১৬০ গ্রাম গাঁজাসহ মাকসুদ গ্রেফতার

খাগড়াছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

উজিরপুরে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে আঘাতপ্রাপ্ত শিক্ষক, আতঙ্কে শিক্ষার্থীরা

১০

বিকেলে উচ্ছেদ রাতেই আদারে আবার দখল বাবুগঞ্জ রাহুৎকাঠী বাজারে খাস জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

১১

হিজলায় রেজিষ্ট্রেশন হয়নি নবম শ্রেণির ছাত্রীর,অনিশ্চিত ভবিষ্যৎ।

১২

উজিরপুরে শহীদ স্বরনিকা ডিগ্রি কলেজ মাঠ দখলমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

১৩

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রী সানি ভিতরে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

১৪

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

১৫

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

১৬

কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন

১৭

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় চরম বিপর্যয়,পাশের হার মাত্র ৩০.৩৯%,জিপিএ ৫ শুন্য।

১৮

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

১৯

শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

২০